অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কেরালায় ইসলাম গ্রহণ বেড়েছে : হিন্দু ধর্ম ত্যাগও ঊর্ধ্বমুখী

ছবি : সংগৃহীত

সংস্কার ৩০ জুন ২০২৬ মঙ্গলবারভারতের কেরালা রাজ্যের সরকারি গেজেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইসলাম গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ও খ্রিষ্টধর্ম গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কেরালায় ৪০ জন ইসলাম ধর্ম ত্যাগ করলেও ১৪৪ জন নতুন করে ইসলাম গ্রহণ করেন। অর্থাৎ, ইসলাম গ্রহণকারীর সংখ্যা ত্যাগকারীর তুলনায় প্রায় ৩ দশমিক ৬ গুণ বেশি ছিল। নতুন মুসলিমদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং তাদের ৬৩ শতাংশ নারী। ইসলাম গ্রহণকারীদের মধ্যে ইঝাভা, থিয়্যা ও নায়ার সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি ছিল।

২০২৪ সালের সরকারি গেজেটের তথ্য অনুযায়ী, ওই বছর ৫৭ জন ইসলাম ত্যাগ করেন। এর মধ্যে ৩৬ জন হিন্দু ধর্ম এবং ২১ জন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। বিপরীতে, ৩৪৩ জন ইসলাম গ্রহণ করেন, যার মধ্যে ২৭৬ জন হিন্দু এবং ৬৭ জন খ্রিষ্টান ধর্মাবলম্বী ছিলেন। ফলে ওই বছর ইসলাম গ্রহণকারীর সংখ্যা ইসলাম ত্যাগকারীর তুলনায় প্রায় ৬ গুণ বেশি ছিল।

হিন্দু ধর্মে ধর্মান্তরের ক্ষেত্রেও পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০২০ সালে অন্য ধর্ম থেকে ২৪১ জন হিন্দু ধর্ম গ্রহণ করেন। সরকারি তথ্য অনুযায়ী, তাদের প্রায় ৭২ শতাংশ ছিলেন দলিত খ্রিষ্টান, যারা সংরক্ষিত কোটাসহ বিভিন্ন সরকারি সুবিধা ফিরে পাওয়ার উদ্দেশ্যে হিন্দু ধর্মে ফেরেন। একই বছরে ইসলাম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেন ৩২ জন।

২০২৪ সালে ইসলাম ও খ্রিষ্টধর্ম থেকে মোট ৩৬৫ জন হিন্দু ধর্ম গ্রহণ করেন। এর মধ্যে ৩২৯ জন ছিলেন খ্রিষ্টান এবং ৩৬ জন মুসলিম।

অন্যদিকে, ২০২৪ সালে হিন্দু ধর্ম ত্যাগ করে ৫১০ জন অন্য ধর্ম গ্রহণ করেন। তাদের মধ্যে ২৭৬ জন ইসলাম এবং ২৩৪ জন খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে যেখানে ১১১ জন হিন্দু ইসলাম গ্রহণ করেছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে ২৭৬ জনে পৌঁছেছে। একই সময়ে ইসলাম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরের সংখ্যা ৩২ থেকে ৩৬ জনে উন্নীত হলেও তা তুলনামূলকভাবে প্রায় স্থিতিশীল রয়েছে।

সরকারি গেজেটের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, কেরালায় ইসলাম গ্রহণের প্রবণতা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ও খ্রিষ্টধর্ম গ্রহণের সংখ্যাও বেড়েছে। তবে হিন্দু ধর্মে ফিরে আসার একটি অংশ সরকারি সংরক্ষণ সুবিধা ও অন্যান্য আইনি-প্রশাসনিক কারণের সঙ্গে সম্পর্কিত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। (নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও