আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২১ আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। সোমবার ২৩ মার্চ ২০২৬ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ জানান, ‘মর্মান্তিক’ এ দুর্ঘটনাটি আমাজন অঞ্চলের পুতুমায়ো প্রদেশের প্রত্যন্ত পৌরসভা পুয়ের্তো লেগুইজামো এলাকায় ঘটেছে, যা পেরু ও ইকুয়েডরের সীমান্তের কাছাকাছি।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠছে এবং সৈন্যরা দ্রুত ট্রাক নিয়ে সেখানে ছুটে যাচ্ছেন। উদ্ধার অভিযানে অন্তত ৭৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বিমানবাহিনীর বিবৃতিতে জানানো হয়, যা প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শেয়ার করা সামরিক কমান্ডের তথ্যেও নিশ্চিত করা হয়েছে।
বিমানবাহিনী জানায়, হারকিউলিস সি-১৩০ মডেলের ওই বিমানটিতে ১১০ জন সৈন্য ও ১১ জন ক্রুসহ মোট ১২১ জন আরোহী ছিলেন। তাদের পুতুমায়োর অন্য একটি শহরে নেওয়া হচ্ছিল। এর আগে আরোহীর সংখ্যা ১২৫ বলা হলেও পরে তা সংশোধন করা হয়। কিছু ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেলে করে আহতদের দ্রুত দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।
কলম্বিয়ার বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটিতে ত্রুটি দেখা দিয়েছিল এবং সেটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। আহতদের চিকিৎসার জন্য রাজধানী বোগোটা ও অন্যান্য স্থানে নেওয়ার উদ্দেশ্যে ৭৪টি শয্যা-সংবলিত দুটি বিমান পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ দুর্ঘটনার প্রেক্ষিতে সামরিক বাহিনীর বিমান ও সরঞ্জাম আধুনিকীকরণের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে এবং এ জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বেসামরিক বা সামরিক কর্মকর্তাদের অপসারণের কথাও ইঙ্গিত দেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী সানচেজ এ ঘটনাকে দেশের জন্য গভীর বেদনাদায়ক উল্লেখ করে বলেন, প্রার্থনার মাধ্যমে এ শোক কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। (চ্যানেল নিউজ এশিয়া)
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও