অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ২৭ হাজার বোমা

ছবি : ইন্টারনেট

সংস্কার ৮ মার্চ ২০২৬: ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ বোমা বিক্রির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। জরুরি অবস্থা ঘোষণা করে প্রায় ২৭ হাজারের বেশি বোমা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। এসব বোমার বাজারমূল্য প্রায় ৬৬ কোটি ডলার বলে জানিয়েছেন বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা।

সাম্প্রতিক ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। তাদের দাবি ছিল, ইরানের নেতৃত্বকে দুর্বল করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গত জুনে মার্কিন হামলাতেই ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তা দেখছেন। এর মধ্যে রয়েছে এক হাজার পাউন্ড ওজনের প্রায় ১২ হাজার শক্তিশালী বোমা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। তবে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।

ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্র প্যাকেজে আরও রয়েছে ৫০০ পাউন্ড ওজনের প্রায় ১০ হাজার বোমা এবং প্রায় ৫ হাজার ছোট আকারের বোমা। এসব অস্ত্রের সঙ্গে আনুষঙ্গিক সরঞ্জাম ও পরিষেবা মিলিয়ে বাজারমূল্য ৫০ কোটি ডলারের বেশি। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণায় এ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পররাষ্ট্র দপ্তরের অস্ত্র হস্তান্তর বিভাগের সাবেক কর্মকর্তা জশ পল এবং আরও দুই বর্তমান কর্মকর্তা জানান, এই চুক্তি জরুরি অস্ত্র বিক্রির বিশেষ ব্যবস্থার আওতায় করা হচ্ছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বর্তমান কর্মকর্তারা প্রকাশ্যে নিজেদের নাম প্রকাশ করতে চাননি। কংগ্রেসকে পাশ কাটিয়ে অস্ত্র বিক্রির জন্য ট্রাম্প প্রশাসন আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট’–এর অধীনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর আগে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে তিনবার কংগ্রেসের অনানুষ্ঠানিক পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হলেও তখন কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি।

এর আগেও এমন নজির রয়েছে। গত জানুয়ারিতে কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলে প্রায় ৬৫০ কোটি ডলার মূল্যের চারটি বড় অস্ত্রব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই প্যাকেজে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও সাঁজোয়া যুদ্ধযান অন্তর্ভুক্ত ছিল। যদিও এসব অস্ত্র বিক্রির বিষয়টি দীর্ঘদিন ধরে কংগ্রেসের দুটি কমিটির অনানুষ্ঠানিক পর্যালোচনার অধীনে ছিল।

যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দেয়, যার বড় অংশই অস্ত্র কেনার জন্য ব্যবহার করা হয়। এসব অস্ত্র সাধারণত মার্কিন কোম্পানির তৈরি হলেও অনেক সময় ইসরায়েল নিজস্ব অর্থায়নেও সরাসরি মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছ থেকে অস্ত্র কিনে থাকে।

তবে কংগ্রেসকে এড়িয়ে এভাবে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কিছু মার্কিন আইনপ্রণেতা। হাউস ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, ইসরায়েলে গোলাবারুদ পাঠানোর ক্ষেত্রে জরুরি ক্ষমতা ব্যবহার করে কংগ্রেসের পর্যালোচনা এড়িয়ে যাওয়া প্রশাসনের যুদ্ধসংক্রান্ত যুক্তির মধ্যেই বড় ধরনের বৈপরীত্য তুলে ধরে। (দ্য নিউইয়র্ক টাইমস)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

হাইতির ঐতিহাসিক দুর্গে বিপর্যয় : পদদলনে অন্তত ৩০ নিহত

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি-র একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থাপনায় ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত ও নিখোঁজের সংখ্যা থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) উত্তর হাইতির মিলট এলাকায় অবস্থিত লাফেরিয়ার সিটাডেল-এ

ইসলামাবাদে ২১ ঘণ্টায়ও সমঝোতা হয়নি : মার্কিন শর্ত প্রত্যাখ্যান ইরানের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হয়নি। আলোচনায় ওয়াশিংটনের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো তেহরান প্রত্যাখ্যান করায় সমঝোতা ভেস্তে যায়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির প্রতিনিধিদলের

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় পাকিস্তান-চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি

ইরান ও যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনার মধ্যে নতুন এক কূটনৈতিক বাস্তবতা সামনে এসেছে। প্রকাশ্যে কঠোর ভাষা ও যুদ্ধের হুমকি দিলেও, পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য গোপনে উদ্যোগ নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ফিন্যান্সিয়াল টাইমসসহ বিভিন্ন

কুয়েতে ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের বক্তব্য প্রশ্নবিদ্ধ

কুয়েতে গত ১ মার্চ একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের আনুষ্ঠানিক বক্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন সেখানে দায়িত্বরত মার্কিন সেনারা। তাদের অভিযোগ, ঘাঁটিটি ড্রোন হামলা প্রতিরোধে মোটেও প্রস্তুত ছিল না এবং এই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব ছিল। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি