আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি: সংগৃহীত
সংস্কার ২৭ এপ্রিল ২০২৬ সোমবার: ওয়াশিংটনে একটি নৈশভোজ অনুষ্ঠানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারাই সম্ভাব্য টার্গেট ছিলেন বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত শনিবার ২৫ এপ্রিল ২০২৬ রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনো শীর্ষ নেতা হতাহত হননি। এ ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
রোববার ২৬ এপ্রিল ২০২৬ এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ জানান, হামলার উদ্দেশ্য এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীর লক্ষ্য ছিল প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তিনি বলেন, হামলাকারী হোটেলের ভেতরে অস্ত্রটি জোড়া লাগিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকায় হামলাকারী বেশি দূর এগোতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসেন। সোমবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে। টড ব্ল্যাঞ্চ আরও বলেন, তদন্তকারীরা ধারণা করছেন, হামলাকারীর মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের সদস্যরা। তবে অভিযুক্ত ব্যক্তি এখন পর্যন্ত তদন্তে সহযোগিতা করছেন না।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও