অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এসএসসি প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি : বহিষ্কার ৬ পরীক্ষার্থী

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। ফলে অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৪০৮ জন।

প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারা দেশে ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা ও দিনাজপুর বোর্ডে মোট ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে বহিষ্কার করা হয়েছে ৪ জন পরীক্ষার্থী।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১২৭০০০০ শিক্ষার্থী

সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়