অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এমপিও শিক্ষকদের জন্য বৈশাখী ভাতা প্রদানের প্রস্তুতি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ মার্চ ২০২৬ শনিবার: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা নিয়ে স্বস্তির খবর দিয়েছে।  বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল জমা দেওয়ার (সাবমিট) অপশন চালু করা হয়েছে।

শুক্রবার ২৭ মার্চ ২০২৬ মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বিল জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো কারিগরি সমস্যা ছাড়াই নির্ধারিত সময়ে যেন সবাই ভাতা পান, সে লক্ষ্যেই আগেভাগে প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এদিকে, বৈশাখী ভাতার কার্যক্রম এগোলেও মার্চ মাসের নিয়মিত বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।  জানা গেছে, বুধবার (২৫ মার্চ) থেকে মার্চের বেতন বিল জমা নেওয়া শুরু হয়েছে, যা শনিবার (২৮ মার্চ) পর্যন্ত চলবে।  সব বিল যাচাই-বাছাই শেষে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পুল গঠনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী এই তালিকা থেকে শিক্ষক নিয়োগ দিতে প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে। রোববার ১২ এপ্রিল ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের

বোর্ড পরীক্ষায় বড় পরিবর্তনের ভাবনা : পুনর্মূল্যায়ন ও ফেল এ সীমিত সুযোগ

বাংলাদেশ সরকার পাবলিক পরীক্ষাব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বর্তমান পদ্ধতি বদলে পুনর্মূল্যায়ন চালু করা এবং কোনো বিষয়ে ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ সীমিত করা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার হলে

ক্রীড়া প্রতিযোগিতা না করায় ৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি

ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হওয়ায় তাদের সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির শারীরিক শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী

চবি ক্যাম্পাসে আবারও কিং কোবরা উদ্ধার : ১২ ফুট লম্বা বিষধর সাপ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। রোববার ১২ এপ্রিল ২০২৬ বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক্সটেনশন এলাকা থেকে সাপটি উদ্ধার করে স্নেক অ্যান্ড