আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ জুন ২০২৬ বুধবার: কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নেটওয়ার্কে তরুণী ও মডেলদের পাঠানোর ঘটনায় ফরাসি মডেলিং এজেন্ট জঁ-লুক ব্রুনেলের ভূমিকা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, একসময়কার পরিচিত মডেলিং প্রতিষ্ঠান ‘এমসি২ মডেলস’-এর প্রতিষ্ঠাতা ব্রুনেল মডেলিং জগতে নিজের প্রভাব ব্যবহার করে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা তরুণীদের প্রলোভন দেখাতেন। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে প্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়ে তাদের জেফরি এপস্টেইনের ব্যক্তিগত বিমান, বিলাসবহুল দ্বীপ ও ম্যানহাটনের বাসভবনে পাঠানো হতো।
অনুসন্ধানে উঠে এসেছে, এপস্টেইন এমসি২ মডেলসে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন। সেই বিনিয়োগ ধরে রাখতে ব্রুনেল তরুণীদের এপস্টেইনের কাছে পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, নামী মডেলিং এজেন্সির মাধ্যমে গিয়ে তারা ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হন।
দীর্ঘদিন অভিযোগ অস্বীকার করলেও নতুন প্রমাণ ও আইনি চাপের মুখে ব্রুনেলের আইনজীবীরা দাবি করছেন, এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানতেন না। তাদের ভাষ্য, ধনী বিনিয়োগকারীকে সন্তুষ্ট রাখা এবং মডেলদের স্পনসরশিপের সুযোগ করে দিতেই তাদের এপস্টেইনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
তবে ওয়াশিংটন পোস্টের হাতে আসা গোপন নথি, চিঠিপত্র ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এই দাবি প্রশ্নবিদ্ধ করেছে। এসব তথ্য অনুযায়ী, এপস্টেইনের তরুণীদের প্রতি আচরণ সম্পর্কে ব্রুনেল অবগত ছিলেন এবং অনেক ক্ষেত্রে পুরো প্রক্রিয়ার পরিকল্পনায়ও তার ভূমিকা ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এপস্টেইনের মৃত্যুর পরও তার আন্তর্জাতিক যৌন পাচার ও শোষণচক্রের পেছনে থাকা সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। নতুন এই অনুসন্ধানের পর মডেলিং এজেন্সির আড়ালে পরিচালিত এমন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরও বিচারের আওতায় আনার দাবি আরও জোরালো হয়েছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও