অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এক লাফেই পার হওয়া যায়! চীনের বিস্ময়কর সরু ‘হুয়ালাই’ নদী

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ এপ্রিল ২০২৬ সোমবার: চীনের উত্তরের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবস্থিত হুয়ালাই নদীকে বিশ্বের সবচেয়ে সরু নদী হিসেবে ধরা হয়। প্রথম দেখায় এটি অনেকের কাছে ছোট নালা বা ড্রেন মনে হলেও, বাস্তবে এটি একটি পূর্ণাঙ্গ নদী, যা এক লাফেই পার হওয়া সম্ভব।

প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই নদীর গড় প্রস্থ মাত্র ১৫ সেন্টিমিটার। সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ নেমে এসেছে মাত্র ৪ সেন্টিমিটারে। ফলে একটি নোটবুক দিয়েই অনায়াসে এর ওপর সেতু তৈরি করা যায়।

তবে এত সরু হওয়া সত্ত্বেও বিশেষজ্ঞরা একে নদী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কারণ, এটি গত প্রায় ১০ হাজার বছর ধরে একই পথে প্রবাহিত হচ্ছে। ভূগর্ভস্থ ঝরনা থেকে উৎপন্ন হওয়ায় সারাবছরই এতে স্বচ্ছ পানির স্রোত থাকে। পাশাপাশি এর একটি সুস্পষ্ট অববাহিকা ও প্লাবনভূমিও রয়েছে।

স্থানীয়দের কাছে এই নদী বুক ব্রিজ রিভার নামেও পরিচিত। এ নামের পেছনে রয়েছে একটি লোককথা, এক বালক নদী পার হতে গিয়ে হোঁচট খেয়ে তার বই পানিতে ফেলে দেয়, আর সেই বইগুলো নাকি পিঁপড়ার জন্য সেতু হয়ে যায়।

গড়ে প্রায় ৫০ সেন্টিমিটার গভীর এই নদীর পানি অত্যন্ত স্বচ্ছ। হেক্সিগট্যান গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটি দালাই নুর লেকে গিয়ে মিশেছে। স্থানীয় কৃষকেরা সেচের কাজে এবং বন্যপ্রাণীরাও পানির উৎস হিসেবে এই নদীর ওপর নির্ভরশীল।

অদ্ভুত গঠন ও বৈশিষ্ট্যের কারণে হুয়ালাই নদী এখন বিশ্বের পর্যটক ও গবেষকদের কাছে এক অনন্য বিস্ময় হিসেবে পরিচিত।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও