আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ ফেব্রুয়ারী ২০২৬: রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান এবং অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। তিনি জানান, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় এবং শিক্ষা-গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চাকে আরও এগিয়ে নিতে কাজ করছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথম একুশে পদক প্রবর্তন করেন। এই পদক শুধু সম্মাননা নয়, বরং ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের ঐতিহাসিক ঘটনাবলিকে স্মরণ করার একটি মাধ্যম।
প্রধানমন্ত্রী জানান, ১৯৭৬ সালে তিনটি বিষয়ে পুরস্কার দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্তত ১২টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক দেওয়া হচ্ছে। তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা সভ্য সমাজের পরিচায়ক নয়। নৈতিক মানসম্পন্ন উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে।
ফেব্রুয়ারি মাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের প্রতীক এবং সংস্কৃতিচেতনার প্রাণপ্রবাহ। ভাষা শহীদদের স্মরণ করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং একুশে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান।
একুশে পদক ২০২৬ প্রাপ্তরা হলেন, চলচ্চিত্রে: ফরিদা আক্তার ববিতা, চারুকলায়: প্রফেসর মো. আবদুস সাত্তার, স্থাপত্যে: মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর): আইয়ুব বাচ্চু, নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায়: শফিক রেহমান, শিক্ষায়: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে: তেজস হালদার যশ, নৃত্যকলায়: অর্থী আহমেদ, সংগীত দল হিসেবে: ওয়ারফেজ। পরে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রী বলেন, বইমেলা কেবল বই কেনাবেচার আয়োজন নয়, এটি আমাদের মেধা ও মননের প্রতীক। জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়।
বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি জার্মান দার্শনিক মার্কুইস সিসেরোর উক্তি উদ্ধৃত করেন ে“বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতো।” তিনি বলেন, আন্তর্জাতিক জরিপে ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম; বছরে গড়ে মাত্র তিনটি বই পড়েন নাগরিকরা। এ চিত্র বদলাতে হবে। তিনি বইমেলাকে ভবিষ্যতে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজনের আহ্বান জানান এবং জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলেন।
বাংলা একাডেমির গবেষণাবৃত্তি, তরুণ লেখক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সেমিনারের উদ্যোগ আরও সম্প্রসারণের নির্দেশ দেন তিনি। বইমেলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শেষে প্রধানমন্ত্রী ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সংস্কার/ইএমই
ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পর অনুষ্ঠানটির গান, নাটক ও বিভিন্ন পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক-ইউটিউবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ায়। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের
বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে। শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। এ উপলক্ষে মেলায় ছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, পছন্দের বই দেখা ও কেনার সুযোগ, পাশাপাশি আবৃত্তি
আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজক কর্তৃপক্ষ ও প্রকাশকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এর একদিন আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে
আসন্ন অমর একুশে বইমেলা রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠি দিয়েছে। শনিবার ১৪ জন