অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

একাডেমিক যোগ্যতায় উপাচার্য নিয়োগ : শিক্ষা ব্যবস্থায় একাধিক সংস্কার

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ মার্চ ২০২৬: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উপাচার্য নিয়োগে শিক্ষকদের গবেষণা, প্রকাশনা, সাইটেশন, পিএইচডি, পোস্ট-ডকসহ সামগ্রিক একাডেমিক পারফরম্যান্সকে প্রধান বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার ১৬ মার্চ ২০২৬  সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রার্থীদের একাডেমিক রেকর্ড বিশ্লেষণ করে যারা সর্বোচ্চ পারফরম্যান্স দেখিয়েছেন, তাদেরই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং কুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মাসউদকে চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. মো. আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রইস উদ্দিন। শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন নীতিমালা আনা হচ্ছে। এনটিআরসিএর মাধ্যমে প্রধান হতে হলে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।

স্কুলে ভর্তি ব্যবস্থায় পরিবর্তনের কথাও জানান তিনি। ধাপে ধাপে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে এই পরীক্ষা হবে সহজ ও শিশুবান্ধব, যাতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না পড়ে।

ভর্তি পরীক্ষা চালু হলেও কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে সরকার সতর্ক থাকবে বলে জানান মন্ত্রী। প্রয়োজনে স্কুলের ভেতরেই সহায়ক শিক্ষার ব্যবস্থা করা হবে। এ ছাড়া পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০ শতাংশ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও শিক্ষক নিয়োগে নতুন নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে। ম্যানেজিং বা গভর্নিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করে তোলা হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮ বিশ্ববিদ্যালয়ের ভিসি একযোগে অপসারণে এর অস্থিরতার শঙ্কা : ইউটিএল

একসঙ্গে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) আকস্মিক অপসারণে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ এক বিবৃতিতে ইউটিএলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. যোবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন

একযোগে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ : ইউজিসিতেও পরিবর্তন

দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১০ মার্চ অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী

ঢাবি ভিসির পদত্যাগপত্র প্রসঙ্গে সিদ্ধান্ত এখনো হয়নি : শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে