অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

একদিনে চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন বিশ্বকাপ রেকর্ড

 

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একই দিনে চারটি ম্যাচে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে ২০২৬ বিশ্বকাপ। গতকাল অনুষ্ঠিত চার ম্যাচে মোট ২ লাখ ৮১ হাজার ২২৩ জন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেন।

এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে একই দিনে চার ম্যাচে সর্বোচ্চ ২ লাখ ৭৭ হাজার ৭০ জন দর্শক উপস্থিত ছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

গতকালের ম্যাচগুলোর মধ্যে ফ্রান্স-সেনেগাল ম্যাচে সর্বোচ্চ ৮০ হাজার ৫৪৫ জন দর্শক উপস্থিত ছিলেন। এছাড়া আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৬৯ হাজার ৪৫ জন, অস্ট্রিয়া-জর্ডান ম্যাচে ৬৮ হাজার ৫২৭ জন এবং ইরাক-নরওয়ে ম্যাচে ৬৩ হাজার ১০৬ জন দর্শক মাঠে ছিলেন।

ফিফার তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে প্রতিদিন প্রতি ম্যাচে গড়ে ৬৫ হাজার ৪৮৩ জন দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। সংস্থাটির ধারণা, এবারের বিশ্বকাপে মোট দর্শক সংখ্যা ১৯৯৪ সালের প্রায় সাড়ে ৩৫ লাখ উপস্থিতির রেকর্ডও অতিক্রম করবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনের অভিযোগ : তদন্ত ও শাস্তির দাবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পাঞ্জায় চ্যাম্পিয়ন ওসমানী : রানারআপ ডাক্তার ইব্রাহীম শুভ

রাজধানীর বনানীতে বাংলাদেশ পাঞ্জা এসোসিয়েশনের আয়োজনে ব্যাপক দর্শক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পাঞ্জা প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী এতে অংশ নেন। শুক্রবার ১২ জুন ২০২৬ অনুষ্ঠিত সবচেয়ে আলোচিত ম্যাচে সারা দেশের এক নম্বর র‌্যাংকিংয়ের লড়াইয়ে

বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপ

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে আয়োজন শুরু হয়। এরপরই রঙিন পরিবেশনায় শুরু হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।

শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ : মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ‘গ্রুপ এ’-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।