আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
অডিও চ্যাটের জন্য একটি অ্যাপ ক্লাবহাউস অ্যাপ (clubhouse app)। যার বর্তমান ইউজার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠতে থাকা এই অ্যাপটি থেকে সাবধান থাকা জরুরী। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করা থাকলে তা অতর্কিতেই আপনার হোয়াটসঅ্যাপ WhatsApp) ও ফেসবুকে হানা দিচ্ছে। স্বাভাবিকভাবেই যা চিন্তায় ফেলছে এই সব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। মূলত, Clubhouse-এর মতো হুবহু দেখতে একটি অ্যাপ বাজারে ছড়িয়ে পড়েছে। যা ভুলবশত ক্লাবহাউস অ্যাপ ভেবে ডাউনলোড করে ফেলছেন স্মার্টফোন ইউজাররা। আর তার মধ্যে দিয়েই মোবাইলে ঢুকে পড়েছে ক্ষতিকর ম্যালওয়্যার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভুয়া এই অ্যাপটির মাধ্যমে ব্ল্যাকরক ম্যালওয়্যার (Blackrock malware) প্রবেশ করে সহজেই হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের তথ্য হ্যাক করে নিতে পারছে। শুধু তাই নয়, অন্যান্য অ্যাপেও এটি চুপিসারে থাবা বসাতে পারে। যেখান থেকে অনায়াসেই আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। সাইবার অপরাধীরা নানাভাবে ইউজারদের ভুয়া ক্লাবহাইস অ্যাপটি ডাউনলোড করানোর চেষ্টা করছে। ESET গবেষক লুকাস স্টেফাঙ্কোর জানাচ্ছেন, বিপদজনক এই ম্যালওয়্যারটি অডিও চ্যাট অ্যাপের ছদ্মবেশে অ্যান্ড্রয়েড (Android) ফোনে হানা দিচ্ছে। যা ই-ওয়ালেট, শপিং সাইট, সোশ্যাল মিডিয়ার মতো ৪৫৮টি অ্যাপ হ্যাক করতে সক্ষম। পরীক্ষা-নিরীক্ষার পর এও দেখা গিয়েছে, গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে সাধারণত তা ফোনে আসছে না। আসছে ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ ইউজাররা ওয়েবসাইট থেকে লিঙ্কটি পেয়েই তা ইনস্টল করছেন। কিন্তু মজার বিষয় হল, আসল clubhouse অ্যাপটি শুধু আইফোন ইউজারদের জন্যই এসেছে। অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ব্যবহার করা যায় না। তাই যে কোনও সাইট থেকে অচেনা অ্যাপ ডাউনলোড না করারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য বিষয়টি আরও সহজ। যেহেতু ক্লাবহাউস অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য তৈরিই হয়নি, তাই এর মতো দেখতে কোনও অ্যাপ ভুলেও ইনস্টল করবেন না। সম্প্রতি ক্লাবহাউজ জানিয়েছে, কয়েক মাস পর অ্যান্ড্রয়েড ভার্সনের জন্যও চালু হবে তাদের অ্যাপ। (ইনন্টারনেট)
বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে
বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে
ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে
দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে