আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ মে ২০২৬ রবিবার: রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় “লার্নিং প্রেজেন্টস লিডিং উইথ এআই: ইনোভেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ” শীর্ষক একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করেছে ইও বাংলাদেশ। চার ঘণ্টাব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রায় ৩০০ উদ্যোক্তা, কর্পোরেট নির্বাহী ও শিল্পখাতের নেতারা।
ওয়ার্কশপের মূল বক্তা ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং এআই-ফার্স্ট মাইন্ডসেট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ গুডম্যান। তিনি ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রবৃদ্ধিতে এআইয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা। তিনি আধুনিক ব্যবসা ও নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
সেশনে অংশগ্রহণকারীদের ক্লড (Claude) এআই টুলের ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে অ্যাকাউন্ট সেটআপ, নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহার, মেমরি ও পার্সোনালাইজেশন ফিচার এবং উন্নত প্রম্পটিং কৌশল নিয়ে আলোচনা হয়। রাজ গুডম্যান ক্লডকে শুধু চ্যাটবট নয়, বরং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সহায়ক হিসেবে উপস্থাপন করেন।
ওয়ার্কশপে আরও তুলে ধরা হয় ক্লড স্কিলস ব্যবহার করে পুনঃব্যবহারযোগ্য ওয়ার্কফ্লো তৈরি, মার্কেট ইন্টেলিজেন্স, ফাইন্যান্স, অপারেশন ও স্ট্র্যাটেজি ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার। পাশাপাশি টাস্ক অটোমেশন, সেলস ও মার্কেটিং, লিড জেনারেশন, রিক্রুটমেন্ট এবং লিগ্যাল সাপোর্ট কার্যক্রমে ক্লডের ব্যবহার নিয়েও আলোচনা করা হয়।
ইও বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রউফ চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের বিষয় নয়; এটি ইতোমধ্যে ব্যবসা পরিচালনা ও প্রতিযোগিতার ধরন বদলে দিচ্ছে। উদ্যোক্তাদের বাস্তবভিত্তিক জ্ঞান ও কৌশলগত সক্ষমতা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির লার্নিং চেয়ার নিশাত নাহরিন হামিদ বলেন, অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া প্রমাণ করে বাংলাদেশের ব্যবসায়িক নেতারা এআই ব্যবহারে আগ্রহী এবং বাস্তব প্রয়োগেও প্রস্তুত।
ইও সদস্যদের পাশাপাশি উদ্যোক্তা কমিউনিটির জন্য উন্মুক্ত এ আয়োজনে কর্পোরেট কর্মকর্তা, উদ্যোক্তা ও প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
এন্ট্রাপ্রেনার্স অর্গানাইজেশন (ইও) হলো উদ্যোক্তাদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যা শিক্ষা, নেটওয়ার্কিং ও মেন্টরশিপের মাধ্যমে ব্যবসায়িক নেতাদের সক্ষমতা উন্নয়নে কাজ করে।
সংস্কার/ইএমই
এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের নামে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। শনিবার (৪ জুলাই) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই মাসে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বেতন কত বাড়বে, কত ধাপে বাস্তবায়ন হবে, কোন গ্রেডে কী পরিমাণ বৃদ্ধি পাবে এবং গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ, এসব বিষয়ে এখনো চূ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে করা সমঝোতা চুক্তি থেকে বিপুল অর্থ আয় করেছেন। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের আর্থিক বিবরণীতে দেখা গেছে, ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো উদ্যোগ থেকে তিনি ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ডলারের বেশি আয় করেছেন
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নীতিগত (রেপো) সুদহার ১০ শতাংশেই রাখা হয়েছে। একই সঙ্গে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার বিশেষ