অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

উত্তর কোরিয়ার নির্বাচনে প্রায় শতভাগ ভোটে কিম জং উনের জয়

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: উত্তর কোরিয়ার সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে প্রায় শতভাগ ভোট পেয়ে আবারও জয়ী হয়েছেন দেশটির নেতা কিম জং উন। শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্ররা মোট ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ১৫তম অধিবেশনের সদস্য নির্বাচন করা হয়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীরা সব আসনেই জয় পেয়েছেন। অন্য এক হিসাবে ভোটের হার ৯৯.৯৭ শতাংশ বলেও উল্লেখ করা হয়েছে। ভোটার উপস্থিতি ছিল ৯৯.৯৯ শতাংশ।

সরকারি তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে মাত্র ০.০০৩৭ শতাংশ ভোট দিতে পারেননিতারা বিদেশে বা সমুদ্রে কর্মরত ছিলেন। এছাড়া প্রায় ০.০০০০৩ শতাংশ ভোটার ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

এই নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিল না। প্রতিটি আসনে একজন করে পূর্বনির্ধারিত প্রার্থী ছিলেন। ভোটারদের সামনে দুটি বিকল্প ছিলসমর্থন করা বা প্রত্যাখ্যান করা। বাকি ০.০৭ শতাংশ ভোট ছিল না ভোট, যা সরকারি প্রার্থীর বিপক্ষে দেওয়া হয়েছে। কয়েক দশকের মধ্যে প্রথমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই না ভোটের তথ্য প্রকাশ করেছে; এর আগে সর্বশেষ ১৯৫৭ সালে এমন তথ্য প্রকাশ করা হয়েছিল।

দেশটির নির্বাচন আইন অনুযায়ী, সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে মোট ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সামরিক সদস্য ও সরকারি কর্মকর্তারা রয়েছেন। তবে প্রতিটি আসনে একজন প্রার্থীই শাসক নেতৃত্বের অনুমোদনে নির্বাচনে অংশ নেন।

উল্লেখ্য, কিম জং উন ২০১১ সালে তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন। ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান করা হয় এবং সরকার, সামরিক বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর তার কর্তৃত্ব আরও জোরদার করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও