আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ জুলাই ২০২৬ সোমবার: উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার ৬ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার প্রকাশ করে।
সার্কুলারে বলা হয়েছে, উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও আধুনিক, গতিশীল ও প্রতিযোগিতামূলক করতে এই তহবিল গঠন করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো দেশের অন্যতম প্রধান কৃষি উৎপাদন অঞ্চল হলেও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, হিমাগার, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং কার্যকর সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণে এ অঞ্চলের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এতে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং জাতীয় অর্থনীতিও সম্ভাব্য সুবিধা হারাচ্ছে। এই বাস্তবতায় উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং রপ্তানি পর্যন্ত পুরো কৃষি মূল্য শৃঙ্খল (এগ্রি ভ্যালু চেইন) শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে বাংলাদেশ ব্যাংক এই তহবিল পরিচালনা করবে।
নীতিমালা অনুযায়ী, তহবিলের মেয়াদ সার্কুলার জারির তারিখ থেকে তিন বছর এবং এটি শুধু রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর জন্য প্রযোজ্য। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলো এই সুবিধা পাবে। তহবিলের অর্থের ১৫ শতাংশ কৃষি উৎপাদনে, ৩৫ শতাংশ কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়নে, ৩৫ শতাংশ কৃষিভিত্তিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে এবং ১৫ শতাংশ কৃষিপণ্য রপ্তানিতে ব্যয় করা হবে। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে এই অনুপাত পরিবর্তন করা যাবে।
এই তহবিল থেকে আধুনিক হিমাগার, সাইলো, গুদাম, কোল্ড চেইন, বীজ সংরক্ষণাগারসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও আধুনিকায়নে অর্থায়ন করা হবে। পাশাপাশি খাদ্য, ফল ও সবজি, দুগ্ধ, মৎস্য, মাংস, মধু, মসলা, কৃষিযন্ত্র, বীজ শিল্প, পাটভিত্তিক শিল্প এবং কৃষিপণ্যভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পও এ সুবিধার আওতায় থাকবে।
ঋণের সর্বোচ্চ সীমা কৃষি উৎপাদনে ৩০ লাখ টাকা, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য রপ্তানিতে ১৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে ব্যাংকগুলো নির্ধারিত সীমার অতিরিক্ত সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন পাবে এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফা হার নির্ধারণ করা হয়েছে। ইসলামি ব্যাংকিংয়েও মুনাফার হার ৯ শতাংশের বেশি হবে না।
কৃষি উৎপাদন খাতে ঋণের মেয়াদ সর্বোচ্চ ১৮ মাস এবং অন্যান্য খাতে ৩৬ মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই অর্থ শুধু নতুন ঋণ হিসেবে বিতরণ করা যাবে; পুরোনো ঋণ সমন্বয়, পুনঃতফসিল বা অন্য কোনো হিসাব নিষ্পত্তিতে ব্যবহার করা যাবে না। সিআইবিতে খেলাপি হিসেবে চিহ্নিত গ্রাহকরা এ সুবিধা পাবেন না।
নীতিমালায় নারী ও প্রান্তিক কৃষকদের অর্থায়নে বিকল্প জামানত গ্রহণের বিষয়টি বিবেচনার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি, মাঠপর্যায়ের মনিটরিং, পৃথক হিসাব সংরক্ষণ এবং মাসিক প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অংশগ্রহণে আগ্রহী তফসিলি ব্যাংকগুলোকে ৪৫ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এই তহবিল উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের আয় বৃদ্ধি এবং দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা