অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসলামী ব্যাংক ইস্যুতে মতিঝিলে বিক্ষোভ : এস আলম গ্রেপ্তারের দাবি

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ এপ্রিল ২০২৬ সোমবার: রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও চাকরিচ্যুত কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার, আর্থিক অনিয়মের তদন্ত এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার ১৯ এপ্রিল ২০২৬ সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে ইসলামী ব্যাংকের কয়েকশ চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী আলাদাভাবে বিক্ষোভ করেন। পরে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে সাধারণ আমানতকারীরা মানববন্ধনে যোগ দেন। উভয় পক্ষই ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর প্রায় ১০ হাজার কর্মীকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মতে, নিয়োগ ও বরখাস্তে ব্যাপক অনিয়ম হয়েছে এবং অভ্যন্তরীণ নীতিমালা মানা হয়নি। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে অনিয়মিত নিয়োগ ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, গ্রাহক সমন্বয় পরিষদ ব্যাংকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এস আলম গ্রুপের কর্ণধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সংগঠনটির সভাপতি নুরুন নবী বলেন, ব্যাংক থেকে বিপুল অর্থ অনিয়মের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা জরুরি।

তারা আরও দাবি করেন, ব্যাংক রেজোলিউশন আইনের ১৮(ক) ধারা বাতিল করতে হবে। তাদের মতে, এই ধারা বহাল থাকলে আর্থিক অনিয়মে জড়িতরা আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসার সুযোগ পেতে পারে, যা পুরো খাতের জন্য ঝুঁকিপূর্ণ।

গ্রাহক সমন্বয় পরিষদ আগামী ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অনলাইন প্রচারণা, লিফলেট বিতরণ এবং আমানতকারীদের সঙ্গে মতবিনিময় সভা। তাদের দাবি, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ব্যাংকের নিয়ন্ত্রণ প্রকৃত অংশীদারদের হাতে ফিরিয়ে দিতে হবে। এদিকে, দিনভর মতিঝিল এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।