অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ মে ২০২৬ মঙ্গলবার: ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের ছয় মাসের মধ্যেই সেটি ক্ষতিগ্রস্ত হয়। জেটির সামনের অংশ ভেঙে গেছে এবং মাঝের পাটাতনের কাঠ সরে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।

সোমবার ২৫ মে ২০২৬ সরেজমিনে দেখা যায়, ভাঙা জেটি দিয়ে চলাচলের সময় এক নারী আহত হয়েছেন। এছাড়া অসুস্থ মেয়েকে কোলে নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় জেটি পার হন আনজুমান মফিদুল ইসলাম সংগঠনের সম্পাদক ও ইমাম সমিতির সাবেক সম্পাদক মো. মনি আমিন। তিনি বলেন, ঢাকার সদরঘাটের পর ইলিশা লঞ্চঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌঘাট হলেও এর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক।

জেলা শিক্ষা কর্মকর্তা আজারুল হক আজাদ বলেন, এমন গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্বপ্রাপ্তদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

এমভি কর্ণফুলী লঞ্চের ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, আগের রাতে শতাধিক যাত্রী একসঙ্গে জেটি পার হওয়ার সময় সেটি প্রায় উল্টে যাচ্ছিল। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, গত ২২ মার্চ ঈদুল ফিতরের সময় জেটিটি বিধ্বস্ত হয়। পরে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান দ্রুত নতুন জেটি স্থাপনের নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

জেটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ বরিশাল জোনের নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন জানান, উন্নত মানের নতুন জেটি স্থাপনের জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই। এর আগে সংস্কার করা হলেও ঝড়ো বাতাসে তা আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জেটি মেরামতের চেষ্টা চলছে।

সোমবার দুপুরে গ্রিনলাইন-২, দোয়েল পাখি-৮, এমভি কর্ণফুলী-১৪ ও দোয়েল পাখি-১০ লঞ্চ ঘাটে ভিড়লে একসঙ্গে যাত্রী নামতে শুরু করেন। এ সময় ভাঙা জেটি দিয়ে পারাপারে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকজন যাত্রী জেটির ক্ষতিগ্রস্ত অংশ ধরে রাখলে অন্যরা পার হতে সক্ষম হন।

জেলার নদীবন্দর কর্মকর্তা ও সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, এটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুট। জেটি মেরামতের দায়িত্ব সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের। ঈদের আগে নতুন জেটি স্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে, তবে সেটি বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, তা এখন দেখার বিষয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান