আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ মার্চ ২০২৬: ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে বিশ্বজুড়ে বিমান পরিবহন শিল্প বড় সংকটে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে ২৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা মহামারীর পর এটিই বিমান চলাচলে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।
এভিয়েশন বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়াম জানায়, ইরান, ইসরায়েল, ইরাক, কাতার, বাহরাইন, কুয়েত ও সিরিয়ার আকাশসীমা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আঞ্চলিক বিমান যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও আকাশপথে আংশিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
এতে দুবাইসহ মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। অনেক এয়ারলাইনস ফ্লাইট বাতিল করেছে অথবা দীর্ঘ ও ব্যয়বহুল বিকল্প রুট ব্যবহার করছে। ফিচ রেটিংস জানিয়েছে, সংঘাত দীর্ঘ হলে বিমান সংস্থা ও পর্যটন শিল্প বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে। অক্সফোর্ড ইকোনমিকস বলছে, এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক পর্যটক আগমন চলতি বছরে ১১ থেকে ২৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ওমান, জর্ডান ও লেবাননসহ অনেক দেশের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে প্রায় ১২ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক ভ্রমণ শিল্পে বড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।
২০২৫ সালে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক হাব দুবাই বিমানবন্দরে রেকর্ড ৯৫.২ মিলিয়ন যাত্রী যাতায়াত করেছিলেন। কিন্তু সাম্প্রতিক হামলার পর বহু উড়োজাহাজ ও ক্রু সদস্য মাটিতে আটকে পড়ায় বিমান চলাচলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
এদিকে ক্রুজ কোম্পানি এমএসসি ক্রুজ জানিয়েছে, তাদের ৬,৩০০ যাত্রী ধারণক্ষমতার জাহাজ এমএসসি ইউরিবিয়া দুবাইয়ে আটকা পড়ায় প্রায় ৫,০০০ যাত্রীকে দেশে ফেরাতে পাঁচটি বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মার্চ মাসে দুবাই থেকে নির্ধারিত তিনটি সমুদ্রযাত্রাও বাতিল করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে আঞ্চলিক বিমানবন্দরগুলো সীমিতভাবে ফ্লাইট চালু রাখার চেষ্টা করছে। তবে আকাশপথের এই অস্থিরতা কবে শেষ হবে তা এখনও অনিশ্চিত। যাত্রীদের ভ্রমণের আগে এয়ারলাইনসের সঙ্গে ফ্লাইটের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংস্কার/ইএমই
আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,
সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।