অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরান যুদ্ধের ভয়াবহতা : প্রাণহানি অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতিতে বিশ্ব

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ জুন ২০২৬ শুক্রবার: ২০২৬ সালের শুরুতে শুরু হওয়া মার্কিন-ইসরায়েল ও ইরানের যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও মানবিক পরিস্থিতিকে গভীর সংকটে ফেলেছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সম্প্রতি প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক বিশেষ প্রতিবেদনে যুদ্ধের ব্যাপক প্রাণহানি, বিপুল অর্থনৈতিক ক্ষতি এবং দীর্ঘমেয়াদি প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেনি; এর অর্থনৈতিক ধাক্কা বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনেও পড়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ও স্বাধীন গবেষণা সংস্থাগুলোর তথ্য বলছে, যুদ্ধের শুরুর দিকে প্রতিদিন শত কোটি ডলার মূল্যের সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, এ পর্যন্ত তাদের সামরিক ব্যয় প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আরও ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিল চাওয়া হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সম্মিলিত অর্থনৈতিক ক্ষতি ১২০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

নজিরবিহীন প্রাণহানি: যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বেসামরিক মানুষের। ইরান ও লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, দুই দেশেই ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ হাজার। নিহত ও আহতদের বড় অংশই নারী ও শিশু।

যুদ্ধের প্রথম দিনেই ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১২০ শিক্ষার্থীর মৃত্যু আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দেয়। এছাড়া সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিমান, জাহাজ পরিবহন ও সার শিল্পে বড় প্রভাব পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি আরও তীব্র হয়েছে।

জাতিসংঘের হিসাবে, যুদ্ধের পেছনে প্রতিদিন যে অর্থ ব্যয় হয়েছে, তা দিয়ে বিশ্বের প্রায় ৮ কোটি ৭০ লাখ মানুষের জন্য জীবন রক্ষাকারী ত্রাণের ব্যবস্থা করা সম্ভব হতো।

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে যে গভীর ক্ষত তৈরি করেছে, তা কাটিয়ে উঠতে কয়েক দশক সময় লাগতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও