অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ

ছবি : সংগৃহীত

সংস্কার ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: বিশ্বজুড়ে চলমান তেল ও গ্যাস সংকট অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল। তিনি জানান, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট এই সংকট ১৯৭৩, ১৯৭৯ এবং ২০২২ সালের সম্মিলিত জ্বালানি সংকটের চেয়েও বেশি ভয়াবহ।

ফরাসি সংবাদপত্র লে ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি অবরোধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা ইতিহাসের সবচেয়ে গুরুতর সংকট। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সত্তরের দশকের তেলের ধাক্কা এবং ইউক্রেন যুদ্ধজনিত সংকটের সম্মিলিত প্রভাবের চেয়েও বেশি শক্তিশালী বলে উল্লেখ করেন তিনি।

আইইএ প্রধানের মতে, এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উন্নয়নশীল দেশগুলো। তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এসব দেশে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি দ্রুত বাড়বে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। একই সঙ্গে ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়াও এই অর্থনৈতিক ধাক্কা থেকে রেহাই পাবে না বলে সতর্ক করা হয়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে যায়। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে না এলে আজ রাতেই একটি সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৭ শতাংশ বেড়ে ১১০.৬০ ডলারে পৌঁছেছে এবং নিউইয়র্ক লাইট ক্রুডের দাম ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৫.১৭ ডলারে দাঁড়িয়েছে। ট্রাম্পের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েই চলেছে, যা এখন বিশ্ববাসীর অন্যতম প্রধান উদ্বেগে পরিণত হয়েছে। (দ্য গার্ডিয়ান)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও