অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্য নিয়ে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫.৮১ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে ইরানের তেল দ্রুত বিশ্ববাজারে ফিরতে পারেএমন প্রত্যাশায় বিক্রির চাপ বেড়েছে। ১৪ দফার সমঝোতা অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত আলোচনার পথ তৈরি করা হবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

তবে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়া ইরানের পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়ন পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে ২০২৭ সালে বিশ্ববাজারে তেলের অতিরিক্ত সরবরাহ দেখা দিতে পারে।

অন্যদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছর সুদের হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তেলের চাহিদার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নামাজ নিয়ে মন্তব্যে সমালোচনায় বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন। কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। এতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোড এলাকায় ব্যাপক

রাশিয়ায় মুসলিম ধর্মীয় নেতাদের গ্রেপ্তার নিয়ে বিতর্ক ও উদ্বেগ

রাশিয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক মুসলিম আলেম ও কমিউনিটি প্রতিনিধিকে গ্রেপ্তারের ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকার এসব পদক্ষেপকে বিভিন্ন আইনি অভিযোগের অংশ হিসেবে ব্যাখ্যা করলেও, সমালোচক ও বিশ্লেষকদের একাংশের মতে, এটি দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান চাপের ইঙ্গিত দিচ্ছে।

ইরানের জব্দ ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের ইঙ্গিত : ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে সম্মত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। শুক্রবার ১২ জুন ২০২৬ ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই দিনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানে অর্থ স্থানান্তরের

নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান যুদ্ধ থামিয়ে ইরানের সঙ্গে চুক্তির জন্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এ বার্তা দেন। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে জানান