অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় পাকিস্তান-চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার: ইরান ও যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনার মধ্যে নতুন এক কূটনৈতিক বাস্তবতা সামনে এসেছে। প্রকাশ্যে কঠোর ভাষা ও যুদ্ধের হুমকি দিলেও, পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য গোপনে উদ্যোগ নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

ফিন্যান্সিয়াল টাইমসসহ বিভিন্ন সূত্র জানায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র গোপনে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালায়। হোয়াইট হাউস যখন প্রকাশ্যে ইরানকে চাপে রাখার দাবি করছিল, বাস্তবে তখন মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ- ওয়াশিংটনকে আলোচনায় যেতে বাধ্য করে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এখানে মূলত বার্তাবাহক হিসেবে কাজ করেছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি নিশ্চিত করতে, যাতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকে। তবে ইরান সরাসরি আলোচনায় না গিয়ে পাকিস্তানের মাধ্যমে নিজেদের শর্ত তুলে ধরে এবং স্পষ্ট জানায়, কোনো শর্তাধীন আত্মসমর্পণ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তায় তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

বিশ্লেষকদের মতে, এটি ইরানের কূটনৈতিক দৃঢ়তার প্রতিফলন। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি, অন্যদিকে গোপন আলোচনার প্রচেষ্টা, এই দ্বৈত অবস্থান ওয়াশিংটনের দুর্বলতা প্রকাশ করে এবং ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করে।

এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ বাড়ছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতা জন লারসনসহ কয়েকজন ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধের উসকানি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মার্কিন নাগরিকদের ঝুঁকিতে ফেলেছেন ট্রাম্প।

দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সামরিক চাপ সত্ত্বেও ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতি প্রমাণ করে, ইরান এখন কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, এই উত্তেজনা প্রশমনে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ জানান, কয়েক সপ্তাহের গোপন কূটনৈতিক প্রচেষ্টার ফলেই একটি সাময়িক যুদ্ধবিরতির পথ তৈরি হয়েছে। তিনি এ প্রক্রিয়ায় চীনের নীরব কিন্তু প্রভাবশালী ভূমিকার কথাও উল্লেখ করেন। তার মতে, বেইজিং শুরু থেকেই উভয় পক্ষকে সংযম দেখাতে এবং কূটনৈতিক পথ খোলা রাখতে উৎসাহ দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, চীনের পক্ষ থেকে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আশ্বাস পাওয়ায় ইরান আলোচনায় রাজি হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা যুদ্ধবিরতির পরবর্তী দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনা শুরু করবে।

পাকিস্তান এ সময় সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। সংকটকালীন সময়ে তারা মিত্র দেশগুলোর সঙ্গে দিনে একাধিকবার পরামর্শ করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পুরো প্রক্রিয়ার সাফল্য অনেকটাই গোপনীয়তার ওপর নির্ভর করেছে। এই মধ্যস্থতার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা কিছুটা কমেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের কূটনৈতিক গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিহারে মুসলিম তরুণীকে হেনস্তা নিকাব খুলে সিঁদুর পরানোর তদন্ত

ভারতের বিহারের নওয়াদা জেলায় এক মুসলিম তরুণীকে জনসমক্ষে হেনস্তা, জোর করে নিকাব খুলে নেওয়া এবং কপালে সিঁদুর পরানোর অভিযোগ উঠেছে। গত সপ্তাহে কামালপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা, ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বেড়েছে : যুদ্ধ ও কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

সমঝোতা বাতিলের ঘোষণা ট্রাম্পের: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক (এমওইউ) আর কার্যকর নয় বলে ঘোষণা দিয়েছেন। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের সঙ্গে করা সমঝোতার সময় শেষ হয়েছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র

ইন্টারপোলের অভিযানে ৫৯ দেশে এক হাজারের বেশি গ্রেপ্তার

বিশ্বজুড়ে মানবপাচার চক্রের বিরুদ্ধে ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযান ‘অপারেশন গ্লোবাল চেইন’-এ ৫৯টি দেশ থেকে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারের শিকার বা সম্ভাব্য ভুক্তভোগী ২ হাজার ৭০ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী। ইন্টারপোল জানায়, গত ৮ থেকে ১২

ন্যাটো সম্মেলন ও ট্রাম্পের তৎপরতা : ইসরায়েল নীতিতে বিতর্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের ন্যাটো সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ আঙ্কারায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরদিন তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈ