আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার: বিশ্বজুড়ে মানবপাচার চক্রের বিরুদ্ধে ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযান ‘অপারেশন গ্লোবাল চেইন’-এ ৫৯টি দেশ থেকে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারের শিকার বা সম্ভাব্য ভুক্তভোগী ২ হাজার ৭০ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী।
ইন্টারপোল জানায়, গত ৮ থেকে ১২ জুন পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৩৪ জনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মানবপাচার-সংশ্লিষ্ট অন্যান্য অপরাধে আরও ৬৯০ জনকে অভিযুক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ভুক্তভোগীদের প্রায় ১০ শতাংশই যৌন নির্যাতনের শিকার অপ্রাপ্তবয়স্ক।
অভিযানে যৌন নির্যাতন, জোরপূর্বক শ্রম, অপরাধমূলক কর্মকাণ্ড এবং ভিক্ষাবৃত্তিতে মানুষকে বাধ্য করার সঙ্গে জড়িত আন্তর্জাতিক মানবপাচার চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তদন্তে দেখা গেছে, ইউরোপে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করতে লাতিন আমেরিকার নাগরিকদের পাচারের প্রবণতা বাড়ছে।
অভিযানের সময় কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা চক্রে কাজ করাতে মানুষ পাচারকারী একটি আন্তঃদেশীয় নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়। পাশাপাশি ইউরোপে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌনকর্মে বাধ্য করা একটি চক্রের বিরুদ্ধেও সফল অভিযান চালানো হয়।
ব্রাজিলে ৪০৬ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে। তদন্তে জানা যায়, তাদের অনেককে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করা হয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনায় বলিভিয়ার দুই শিশুকে জোরপূর্বক শ্রম থেকে উদ্ধার করা হয়েছে। বেলজিয়ামে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগীদের ফাঁদে ফেলে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে একটি চক্র ভেঙে ১৭ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযানের ভিত্তিতে ইতোমধ্যে ৪৬৫টি নতুন তদন্ত শুরু হয়েছে এবং আরও ২০১ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।
ইন্টারপোলের মহাসচিব ভালদেসি উরকিজা বলেন, মানবপাচার এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক সংগঠিত অপরাধগুলোর একটি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের অপরাধী চক্র ভেঙে দেওয়া সম্ভব, আর সাম্প্রতিক এই অভিযান তারই প্রমাণ।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও