আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: ভারতের বিহারের নওয়াদা জেলায় এক মুসলিম তরুণীকে জনসমক্ষে হেনস্তা, জোর করে নিকাব খুলে নেওয়া এবং কপালে সিঁদুর পরানোর অভিযোগ উঠেছে। গত সপ্তাহে কামালপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা, ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, এক হিন্দু যুবকের সঙ্গে দেখা করতে গেলে উগ্র হিন্দুত্ববাদী একদল যুবক ওই তরুণীকে ঘিরে ধরে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তরুণী বারবার হেনস্তা বন্ধ করার অনুরোধ করলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে পুরো ঘটনার ভিডিও ধারণ করতে থাকে এবং ধর্মীয় মন্তব্য করে। একপর্যায়ে তাদের চাপে তরুণীর সঙ্গে থাকা হিন্দু যুবককে তার কপালে সিঁদুর পরাতে বাধ্য করা হয়। তরুণী প্রতিবাদ করলে অভিযুক্তদের একজন বলেন, “ভিডিও তো তৈরি হবেই, প্রমাণ তো থাকা চাই।” পরে তারা জোর করে তরুণীর নিকাব খুলে ফেলে এবং ‘জয় বজরংবলী’ স্লোগান দেয়।
ভিডিওতে আরও দেখা যায়, তরুণীর সঙ্গে থাকা যুবক বারবার তাদের থামতে অনুরোধ করলেও কেউ কথা শোনেনি। বরং একজন উপহাস করে বলেন, “এখানে সিঁদুর পরাও, পরে মুসলিম রীতিতে যা করার করো।” শেষ দিকে ওই যুগল ঘটনাস্থল ছেড়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা ক্যামেরা নিয়ে তাদের অনুসরণ করতে থাকে।
নওয়াদা জেলা পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটি সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে যোগাযোগ করে তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়ার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
এ ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। (মাকতুব মিডিয়া)
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও