আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ মার্চ ২০২৬ শনিবার: রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন যুদ্ধের সময় তেহরান যে ড্রোন প্রযুক্তি মস্কোকে দিয়েছিল, তার উন্নত রূপ এখন ইরানে ফেরত পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এক মাসের বেশি সময় ধরে ইরান ইসরাইল, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের নিজস্ব ‘শাহেদ’ ড্রোনের মজুত থাকলেও, রাশিয়া এসব ড্রোনে উন্নত নেভিগেশন প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বলে জানা গেছে।
ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানায়, চলতি মাসে রাশিয়া ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে ‘খুবই কার্যকর’ আলোচনা হয়েছে। তবে এটি একবারের সরবরাহ, নাকি নিয়মিত প্রক্রিয়ার অংশ, তা এখনো পরিষ্কার নয়। এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস দাবি করেছেন, অন্য দেশের সহায়তা মার্কিন সামরিক সাফল্যে কোনো প্রভাব ফেলছে না। তার মতে, মার্কিন হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ৯০ শতাংশ কমে গেছে।
গোয়েন্দা সূত্রের ধারণা, ড্রোনগুলো আজারবাইজান হয়ে সড়কপথে ইরানে পাঠানো হতে পারে। মানবিক সহায়তার ট্রাকের আড়ালে এগুলো পাঠানো হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। গত শুক্রবার রাশিয়া থেকে উত্তর ইরানের আস্তারা সীমান্তে ১৫০ টন খাদ্যসামগ্রী ও ৩১৩ টন ওষুধ পাঠানোর খবর পাওয়া গেছে। তবে ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করে রাশিয়া একে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে।
সংস্কার/ইএমই
ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দ
শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অবশেষে উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস ও রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, প্রস্তাবের