অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানে ‘বড় আঘাত’ দাবি ট্রাম্পের : কিউবা পরবর্তী লক্ষ্য

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ মার্চ ২০২৬ শনিবার: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে এবং দেশটির বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে গেছে। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের ৩ হাজার ৪৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও সমসংখ্যক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। ইরানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো শিগগিরই ইরানের প্রভাব থেকে মুক্ত হবে।  সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ইরানের হামলাকে ‘অপ্রত্যাশিত’ উল্লেখ করে তিনি তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে কিউবাকে নিয়েও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, কিউবার নেতৃত্বের সঙ্গে আলোচনা চললেও প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা হতে পারে এবং কিউবাই হতে পারে পরবর্তী লক্ষ্য।  ন্যাটো দেশগুলোর সমালোচনা করে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তায় তারা যথাযথ সহায়তা দিচ্ছে না। যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষায় বিপুল অর্থ ব্যয় করলেও ভবিষ্যতে সামরিক সহায়তার অনুরোধে সাড়া না-ও দেওয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে সোলেইমানির স্বজন গ্রেপ্তার : বাতিল গ্রিন কার্ড

ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরান কি রাশিয়া থেকে উন্নত ড্রোন ফেরত পাচ্ছে

রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা।  বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন

ওয়াশিংটনে সম্মেলনে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে ঐক্যের আহ্বান

শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট

পারমাণবিক কর্মসূচি ও হরমুজ ইস্যুতে কড়া শর্তসহ ১৫ প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অবশেষে উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস ও রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, প্রস্তাবের