অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ সউদী যুবরাজের

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ মার্চ ২০২৬ বুধবার: ইরানবিরোধী সামরিক অভিযানকে মধ্যপ্রাচ্যের রাজনীতি পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক একাধিক ফোনালাপে তিনি ইরানের ওপর হামলা অব্যাহত রাখার জন্য জোরালো তাগিদ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ ট্রাম্পকে ইরানের বর্তমান কট্টরপন্থী সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়ে অভিযান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানানো হয়, সউদী নেতা মনে করেন ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি এবং এই সরকারকে সম্পূর্ণ নির্মূল করা ছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই অবস্থান সউদী আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহর সেই মন্তব্যের প্রতিধ্বনি, যেখানে তিনি ইরানকে সাপের মাথা বলে অভিহিত করে তা কেটে ফেলার আহ্বান জানিয়েছিলেন। এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।

তবে সউদী আরবের রাষ্ট্রীয় সূত্রগুলো এই প্রতিবেদন অস্বীকার করেছে। আল আরাবিয়া নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউইয়র্ক টাইমসের খবরটি ভিত্তিহীন এবং সউদী আরব সবসময়ই এ অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে চায়।

বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধে ২৭ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও