আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ জুন ২০২৬ সোমবার: ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন পঞ্চম বছরে পৌঁছানোর প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইউরোপের তিন প্রধান দেশ, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। ইউরোপের এই তিন দেশের অনানুষ্ঠানিক নিরাপত্তা জোট ‘ই৩’ (E3) বর্তমানে কিয়েভের অন্যতম প্রধান রাজনৈতিক ও সামরিক সমর্থক হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্ভাব্য এ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশও মধ্যস্থতাকারী বা অংশীদার হিসেবে যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
একই সঙ্গে জেলেনস্কির সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেছে ‘ই৩’ জোট। যুদ্ধের অবসানে আলোচনার লক্ষ্যে পুতিনকে পাঠানো তার চিঠি ও সংলাপের আহ্বানকে স্বাগত জানিয়েছেন স্টারমার, ম্যার্ৎস ও মাক্রোঁ।
তবে ইউরোপের এ উদ্যোগে সাড়া দেয়নি মস্কো। ক্রেমলিন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে কোনো বৈঠকে বসার প্রয়োজন বা লাভ দেখছে না রাশিয়া। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অবস্থানের কারণে যুদ্ধ আরও দীর্ঘায়িত ও রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও