অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ১,০০০ ড্রোন হামলা : নিহত ৭

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ মার্চ ২০২৬ বুধবার: ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ১,০০০ ড্রোন ব্যবহার করে চালানো এ আক্রমণে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, প্রথমে রাতভর প্রায় ৪০০টি দূরপাল্লার ড্রোন ও ২৩টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর মঙ্গলবার দিনের বেলায় অস্বাভাবিকভাবে আরও ৫৫৬টি ড্রোন হামলা চালানো হয়। পশ্চিম ইউক্রেনের বিভিন্ন শহর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর চার বছরের বেশি সময় পর এটিকে অন্যতম বৃহৎ বিমান হামলা হিসেবে দেখা হচ্ছে।

লভিভ শহরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত মধ্যযুগীয় কেন্দ্রেও হামলা হয়েছে। সেখানে ষোড়শ শতাব্দীর বের্নার্ডিন মঠে একটি রুশ ড্রোন আঘাত হানে। এছাড়া শহরের একটি ব্যস্ত সড়কে কামিকাজে ড্রোন হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলায় অন্তত ১১টি অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মিত্র দেশগুলোর কাছে দ্রুত আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত মার্কিন প্যাট্রিয়ট মিসাইলের মজুত কমে আসছে বলে সতর্ক করেছেন তিনি। তার মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইরান ইস্যুর দিকে বেশি থাকায় ইউক্রেন ঝুঁকিতে পড়ছে।

প্রতিবেশী মলদোভা জানিয়েছে, রাতের হামলায় ইউরোপের সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নাগরিকদের ব্যস্ত সময়ে বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, বসন্ত মৌসুমে আবহাওয়া অনুকূলে আসায় রাশিয়ার আক্রমণ আরও জোরদার হচ্ছে। ইউক্রেনের তুলনায় প্রায় তিনগুণ বেশি সেনা নিয়ে রুশ বাহিনী পূর্ব ও দক্ষিণ সীমান্তে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রুশ বাহিনী ধীরে ধীরে এগিয়ে গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কের প্রায় ২০ কিলোমিটার কাছে পৌঁছে গেছে। পাশাপাশি জাপোরিঝঝিয়া অঞ্চল থেকেও রুশ অগ্রগতির খবর পাওয়া গেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও