অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আয়কর মওকুফের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ জানুয়ারী ২০২৬: সাবেক সংসদ-সদস্য ও ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীর কর ফাঁকি মামলায় আয়কর মওকুফের প্রলোভন দেখিয়ে ৪ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার শিকার হয়ে টাকা বকেয়া করের সঙ্গে সমন্বয়ের আবেদন জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছেন তার স্ত্রী সারমিন সালাম। সংশ্লিষ্টতার অভিযোগে এনবিআরের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এনবিআরের আয়কর গোয়েন্দা ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কর ফাঁকির অনুসন্ধান শুরু করে। তদন্তে খুলনা-৪ আসনের সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে প্রায় ২৩ কোটি ৫ লাখ টাকা কর ফাঁকির প্রমাণ মেলে। এর মধ্যে মূল কর প্রায় ১৩ কোটি টাকা এবং সুদ-জরিমানা প্রায় ১০ কোটি টাকা। দায় স্বীকার করে ২০২৫ সালের ২৭ মে দেড় কোটি ও ৩০ জুন ৩ কোটি টাকা, মোট সাড়ে ৪ কোটি টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

বাকি টাকা পরিশোধের অঙ্গীকারের মধ্যে সারমিন সালাম পূর্বপরিচিত অজয় সরকারের মাধ্যমে সহায়তা চান। অজয় সরকার জানান, এনবিআর চেয়ারম্যানের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয়ে জরিমানা মওকুফের ব্যবস্থা করা যাবে। এ প্রেক্ষিতে ২২ জুলাই অজয় সরকার, আব্দুল হামিদ, কথিত আত্মীয় জাহাঙ্গীর আলম, সালাম মুর্শেদীর অফিসের কর্মকর্তা আব্দুল আউয়ালসহ কয়েকজন যুগ্ম কর কমিশনার প্রণব সরকারের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় এলটিইউ-আয়করের উজ্জ্বল সরকারের সঙ্গে ফোনালাপের কথাও উল্লেখ করা হয়।

সারমিন সালামের অভিযোগ অনুযায়ী, মূল আয়কর জমা দিলে জরিমানা মওকুফ হবে, এমন আশ্বাসে ২৮ জুলাই প্রিমিয়ার ব্যাংকের পান্থপথ শাখায় জমার কথা বলে ২ কোটি টাকা নেওয়া হয়। পরে আরও টাকা না দিলে ব্যাংক হিসাব জব্দ ও সম্পত্তি ক্রোকের ভয় দেখানো হয়। উপায় না দেখে ধারকর্জ করে আরও ২ কোটি ১০ লাখ টাকা দেওয়া হয়। ৭ আগস্ট ওই টাকা চালানে জমা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। পরে জাহাঙ্গীর আলম আত্মগোপনে যান। ১৬ সেপ্টেম্বর তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের ৪ কোটি ১০ লাখ টাকার চেক নগদায়নের চেষ্টা করলে তা ডিজঅনার হয়।

চিঠিতে সারমিন সালাম অভিযোগ করেন, স্বামী কারাগারে থাকায় ব্যবসা ও পারিবারিক জীবন চরম সংকটে পড়েছে। তিনি আত্মসাত করা ৪ কোটি ১০ লাখ টাকা উদ্ধার করে বকেয়া করের বিপরীতে সমন্বয়ের আবেদন জানান। অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলম সাতক্ষীরার বাসিন্দা এবং খুলনার সোনাডাঙ্গায় ব্লু অর্কিড নামে একটি চাইনিজ রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, তিনি সম্প্রতি সেখানে এসেছিলেন।

ভুক্তভোগীর পক্ষে এনভয় গ্রুপের স্বতন্ত্র উপদেষ্টা আব্দুল মাজেদ বলেন, আয়কর কর্মকর্তাদের যোগসাজশে প্রতারণার অভিযোগ লিখিতভাবে জানানো হয়েছে। তিনি দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানান। অভিযোগ প্রসঙ্গে যুগ্ম কর কমিশনার প্রণব সরকার বলেন, জিয়ারুল ইসলাম তার কলেজের বন্ধু হলেও তিনি প্রতারণার বিষয়ে কিছু জানতেন না এবং বিষয়টি জানার পর যোগাযোগ বন্ধ করেছেন। যুগ্ম কমিশনার উজ্জ্বল সরকার জানান, তিনি প্রতারণার বিষয়ে অবগত নন এবং আয়কর গোয়েন্দাকে বক্তব্য দিয়েছেন।

আয়কর গোয়েন্দার কমিশনার আবদুর রকিব বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতারণার সঙ্গে কর কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি; তৃতীয় পক্ষ জড়িত ছিল।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়া গ্রাহকদের আস্থা

প্রতিষ্ঠার ৪২ বছর উদযাপনে ন্যাশনাল লাইফের সাফল্য উৎসব

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ আয়োজন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্পের প্রতিনিধি

উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে ৩০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য বিস্তারিত নীতিমালা জারি করা হয়েছে। সোমবার

রাষ্ট্রীয় ব্যাংক ও এনবিএফআইতে তারল্য সহায়তার নতুন নীতিমালা জারি

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষ ব্যবস্থারত ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে নগদ সহায়তা বা তারল্য সুবিধা দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট পলিসি ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে নতুন একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে,