আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ জুন ২০২৬ শুক্রবার: আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করেছে ফিফা। স্টেডিয়ামের নতুন আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতেই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আলোচনায় আসে লম্বা প্লাস্টিকের ভুভুজেলা বাঁশি। এরপরের বিশ্বকাপগুলোতেও গ্যালারিতে এই বাঁশি দেখা গেছে। তবে এবার দর্শকরা তা ব্যবহার করতে পারবেন না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিফার আচরণবিধি অনুযায়ী শুধু ভুভুজেলা নয়, অতিরিক্ত শব্দ তৈরি করে এমন কোনো যন্ত্র নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
এছাড়া লেজার বিম ও লেজার পয়েন্টার বহন করা নিষিদ্ধ। শরীরে রং করা বা ট্যাটু আঁকা পোশাকও নেওয়া যাবে না। নগ্ন হয়ে দৌড়ানো বা নগ্নতা প্রদর্শনের উদ্দেশ্যে পোশাক খোলাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
নিয়ম ভাঙলে দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না কিংবা ভেতর থেকে বের করে দেওয়া হবে বলে আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এই নির্দেশনায় এসব নিষেধাজ্ঞা জারি করা হয়।
এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেয় ফিফা। ৪৮টি দলের অংশগ্রহণে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আগামী ১১ জুন শুরু হবে এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে ১১ জুন মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। (বাসস)
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড