অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আরব আমিরাতে বিস্ময়কর আল-কোরআন পার্ক

মহিমান্বিত মহাগ্রন্থ আল-কুরআনের নানা বিষ্ময়কর মহিমা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্মাণ করা হয়েছে পবিত্র আল-কুরআন পার্ক। দুবাইয়ের আল-খাওয়ানিজ এলাকায় ৬০ হেক্টর জমিতে নির্মিত বিরল ও অপূর্ব এ পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে  ২৯ মার্চ শুক্রবার বিকাল ৩টায়। ইসলামী প্রেক্ষাপট মাথায় রেখে পবিত্র আল-কুরআনে উলে­খিত সবধরনের দুর্লভ উদ্ভিদ দিয়ে বিশেষভাবে এ থিম পার্কটি সাজানো হয়েছে। বিশেষ করে আল-কুরআনে উলে­খিত ৫৪টি গাছের মধ্যে মাত্র কয়েকটি ছাড়া বাকি সব কটি গাছই স্থান পেয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের দুবাই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ডুমুর, ডালিম, জলপাই, পিঁয়াজ, রসুন, যব, গম, আদা, শসা, ইত্যাদি উলে­খযোগ্য। এ ছাড়া বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে পার্কের নির্দিষ্ট বাগানে। বাগানের মাঝে রয়েছে হ্রদ, শীতাতপ নিয়ন্ত্রিত টানেল যেখানে পবিত্র কুরআনে উলে­খিত বিভিন্ন অলৌকিক ও বিষ্ময়কর ঘটনা সম্পর্কে আলোকপাত করা হয়। অপরদিকে ইসলামী প্রেক্ষাপটে মনোরম পরিবেশের এ থিম পার্কটিতে রয়েছে দৃষ্টিনন্দন প্রবেশ পথ, ইসলামী বাগান, প্রশাসনিক ভবন, শিশুদের খেলার জায়গা, ওমরাহ কর্নার, আউটডোর, থিয়েটার, দর্শনার্থীদের জন্য পবিত্র আল-কুরআনের মহিমা প্রদর্শনের স্থান ও ফোয়ারা। এর পাশাপাশি আরো রয়েছে মরূদ্যান, পাম বাগান, লেক, রানিং ট্র্যাক, সাইক্লিং ট্র্যাক ও হাঁটার ট্র্যাক। ওদিকে আল-কুরআনে উলে­খিত দুর্লভ গাছসমূহ একই জায়গায় দেখতে পেরে খুবই খুশি পার্কে আসা দর্শনার্থীরা। পাশাপাশি এমন বিরল ও অপূর্ব আয়োজনে পার্ক করায় আরব আমিরাত সরকারকে মোবারকবাদ জানিয়েছেন তারা।

সম্পর্কিত খবর

বছরের শেষ চন্দ্রগ্রহণ কাল কতক্ষণ চলবে? কীভাবে দেখবেন?

বছরের শেষ চন্দ্রগ্রহণ কাল কতক্ষণ চলবে? কীভাবে দেখবেন?

ঘোগ নামের প্রাণীটি

জানা অজানা ঘোগ নামের প্রাণীটি

ঘোগ নামের প্রাণীটি

জানা অজানা ঘোগ নামের প্রাণীটি

ঘোগ নামের প্রাণীটি

জানা অজানা ঘোগ নামের প্রাণীটি