অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আজ থেকে বাড়ল মেট্রোরেলের চলাচলের সময় : যুক্ত হলো অতিরিক্ত ট্রিপ

ছবি : সংগৃহীত

সংস্কার ৭ জুন ২০২৬ রবিবার: যাত্রীসেবা আরও উন্নত করতে আজ রোববার থেকে মেট্রোরেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছিল রাত ৯টা ৩০ মিনিটে।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল জানিয়েছে, গত এক মাস পরীক্ষামূলকভাবে রাতের সেবা পরিচালনার পর নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালিত হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও পরিচালনাগত সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে এবং নতুন সময়সূচির ফলে ট্রিপের সংখ্যাও কিছুটা বাড়বে।

উল্লেখ্য, দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রথমে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে নতুন স্টেশন চালু করে সেবার পরিধি সম্প্রসারণ করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গভর্নর-সম্পাদক পরিষদ বৈঠক : ব্যাংক রেজুলেশন আইনের ধারায় উদ্বেগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। বৈঠকে ব্যাংক রেজুলেশন আইনের ১৮ (ক) ধারা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশের ব্যাংক খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সম্পাদক

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল এমডি আবেদুর রহমান

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজি শায়রুল হাসান। আর এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা

বন্ধ ও আংশিক বন্ধ শিল্পে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল

দেশের বন্ধ ও আংশিক বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে আবার সচল করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করা হয়েছে। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’

কলম বিরতিতে ব্যাংকের সেবা বন্ধে শাস্তির হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের এমডির

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ‘সচেতন গ্রাহক ফোরাম’ এক ঘণ্টার কলম বিরতির আহ্বান জানালেও ব্যাংক কর্তৃপক্ষ এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন। তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে গ্রাহক সেবা বন্ধ রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান