আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ মে ২০২৬ মঙ্গলবার: যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালালে তার পরিণতি হবে রক্তস্নান, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কিউবা কখনো যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তবে কিউবার বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে তার ফল ভয়াবহ হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ও হাভানার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠার পর এই মন্তব্য এসেছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর কিউবার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
দুই মাস আগে ট্রাম্প প্রশাসন কিউবার বিরুদ্ধে জ্বালানি-সংক্রান্ত নিষেধাজ্ঞা ঘোষণা করে। এতে কিউবাকে তেল সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়। এর ফলে ভেনেজুয়েলা থেকে কম দামে জ্বালানি আমদানির পথ প্রায় বন্ধ হয়ে যায় এবং কিউবায় জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে দাবি করে, কিউবা রাশিয়া ও ইরান থেকে প্রায় ৩০০ সামরিক ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব ড্রোন গুয়ান্তানামো উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ফ্লোরিডা উপকূলের কাছে নজরদারি ও সম্ভাব্য সামরিক ব্যবহারের উদ্দেশ্যে কেনা হতে পারে। তবে এ বিষয়ে কিউবা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র কিউবার গোয়েন্দা সংস্থা জি-২ এবং দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে। নিষেধাজ্ঞার তালিকায় কিউবার যোগাযোগমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বিচারমন্ত্রী এবং সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম রয়েছে।
নিষেধাজ্ঞার একদিন পরই কিউবার প্রেসিডেন্টের এই কড়া বক্তব্য সামনে আসে। এ বিষয়ে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে কিউবার প্রতিনিধি এরনেস্তো সোবেরন গুজমান বলেন, কিউবার বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা হলে অবশ্যই প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, গত শতকের ষাটের দশকে যুক্তরাষ্ট্র কিউবায় আগ্রাসনের চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছিল। সময় বদলেছে, পরিস্থিতিও ভিন্ন। কিন্তু কিউবার জনগণের মনোভাব বদলায়নি।
সংস্কার/ইএমই
বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়েকদিন পর অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে দুই নেতা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছেন এবং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের সমালোচনা ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের বৃহত্তম মসজিদগুলোর একটি ‘ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো’ (আইসিএসডি)-তে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত মসজিদ কমপ্লেক্সে এ হামলায় একজন নিরাপত্তারক্ষী ও ইসলামিক স্কুলের দুই কর্মীসহ মোট তিনজন নিহত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের সম্পর্ক বর্তমানে “অভূতপূর্ব পর্যায়ে” পৌঁছেছে। চীন সফরের আগে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার ও বুধবার পুতিনের বেইজিং সফর অনুষ্ঠিত হচ্ছে। এর মাত্র চার দিন আগেই চীন সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে অল্প
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজেদের কর্মীদের ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। রুশ সংবাদ সংস্থা আরআইএ এক প্রতিবেদনে জানিয়েছে, বুশেহর পারমাণবিক কেন্দ্র এলাকায় বর্তমানে দুটি নতুন ইউনিট নির্মাণ করছে রোসাটম।