অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আগামী ১৫ মার্চ কাজাখস্তানে সংবিধান নিয়ে গণভোট

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ ফেব্রুয়ারী ২০২৬: নতুন সংবিধান প্রশ্নে আগামী ১৫ মার্চ গণভোট আয়োজন করতে যাচ্ছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানগণভোটে নতুন সংবিধান পাস হলে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ২০২৯ সালের পরও শাসনক্ষমতায় থাকার সুযোগ পেতে পারেন। বর্তমান নিয়ম অনুযায়ী ২০২৯ সালের পর তার ক্ষমতায় থাকার সুযোগ নেই। নতুন খসড়া মৌলিক আইনে পার্লামেন্টের কাঠামো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। দুই কক্ষের বদলে এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন এবং আইনপ্রণেতার সংখ্যা কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ১৯৯৬ সালে বিলুপ্ত হওয়া ভাইস প্রেসিডেন্টের পদ পুনর্বহালের প্রস্তাব রয়েছে।

সাবেক সোভিয়েত ও কাজাখ কূটনীতিক তোকায়েভ ২০২২ সালে এক মেয়াদে সাত বছর প্রেসিডেন্ট থাকার নিয়ম চালু করেন। নতুন খসড়াতেও সেই সাত বছরের এক মেয়াদের সীমা বহাল রাখা হয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, নতুন সংবিধান পাস হলে আগের মেয়াদটি পুরোনো সংবিধানের আওতায় পড়ে বাতিল হিসেবে গণ্য হতে পারে। এতে তিনি আবারও নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন।

এর আগে রাশিয়া, বেলারুশ ও উজবেকিস্তানের নেতারাও সংবিধান সংশোধনের মাধ্যমে নিজেদের মেয়াদ নতুন করে নির্ধারণ করেছিলেন। গণভোট এমন সময়ে হচ্ছে, যখন ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং কর বৃদ্ধি করা হয়েছে।

২০১৯ সালে কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ-এর উত্তরসূরি হিসেবে তোকায়েভ ক্ষমতায় আসেন। শুরুতে নাজারবায়েভের প্রভাব থাকলেও ২০২২ সালের প্রাণঘাতী দাঙ্গার পর তিনি পূর্বসূরিকে সব ক্ষমতা থেকে সরিয়ে দেন।

বিশ্বের মোট তেলের প্রায় ২ শতাংশ উৎপাদনকারী কাজাখস্তান বর্তমানে পশ্চিমা বিশ্ব, রাশিয়া ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন সংবিধানের অধীনে তোকায়েভের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে