অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আইএমও স্বীকৃত শিপ রিসাইক্লিং : বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ মে ২০২৬ সোমবার: পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও) অনুমোদিত ১৭টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। হংকং কনভেনশনের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ডের এসব ইয়ার্ড বৈশ্বিক তালিকাভুক্ত হওয়ায় দেশের জাহাজ ভাঙা শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

আইএমওর তথ্য অনুযায়ী, ১৭টি অনুমোদিত ইয়ার্ড নিয়ে তুরস্ক শীর্ষে রয়েছে। একই সংখ্যক অনুমোদিত ইয়ার্ড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় জাহাজ ভাঙা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ভারত ও পাকিস্তানের কোনো ইয়ার্ড এখনো এ তালিকায় স্থান পায়নি।

অনুমোদিত সব ইয়ার্ডই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থিত। বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের যাচাই শেষে আইএমও এসব ইয়ার্ডকে ২০৩০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত বৈধতা দিয়েছে। একসময় পরিবেশ দূষণ ও শ্রমিক নিরাপত্তাহীনতার কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে ছিল দেশের জাহাজ ভাঙা শিল্প। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইয়ার্ড আধুনিকায়ন, পরিবেশ সুরক্ষা, ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মান বজায় রাখতে গত দুই বছরে অবকাঠামো উন্নয়নে দুই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে। হংকং কনভেনশন বাস্তবায়নের অংশ হিসেবে ইয়ার্ডগুলোতে ওয়াটারপ্রুফ ফ্লোরিং, আধুনিক বর্জ্য শোধন ব্যবস্থা ও পরিবেশ পর্যবেক্ষণ প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক শফিউল আলম তালুকদার জানান, শুরু থেকেই বাংলাদেশ কনভেনশনের শর্ত পূরণে কাজ করে আসছে। বর্তমানে দেশে প্রায় ৩০টি গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড রয়েছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অনুমোদনের অপেক্ষায় আছে।

তবে শিল্পের এ অগ্রগতির মাঝেও জাহাজ আমদানি কমে যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খাতসংশ্লিষ্ট তথ্য বলছে, ২০২৩ ও ২০২৪ সালে স্ক্র্যাপ জাহাজ আমদানি ১০ লাখ টনের নিচে নেমে গেছে। চলতি বছরে আমদানি হওয়া জাহাজের সংখ্যা মাত্র ৮৪টি, যা গত দুই দশকের মধ্যে অন্যতম সর্বনিম্ন।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, দুর্বল ফ্রেইট বাজার এবং পরিবেশবান্ধব রূপান্তরের বাড়তি ব্যয়ের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আইএমওর স্বীকৃতি ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত বিশ্বের বড় বাণিজ্যিক জাহাজগুলো পরিবেশবান্ধব পুনর্ব্যবহারের জন্য বাংলাদেশকে আরও গুরুত্ব দেবে। এতে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং দেশের ইস্পাত শিল্পের কাঁচামাল সরবরাহেও ইতিবাচক প্রভাব পড়বে।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

এইচএসবিসির ২৫৭ কর্মকর্তার চাকরিচ্যুতি : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের নামে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। শনিবার (৪ জুলাই) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে

জুলাইতেই নতুন পে স্কেলের গেজেট : কার্যকারিতা ১ জুলাই থেকেই

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই মাসে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বেতন কত বাড়বে, কত ধাপে বাস্তবায়ন হবে, কোন গ্রেডে কী পরিমাণ বৃদ্ধি পাবে এবং গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ, এসব বিষয়ে এখনো চূ

ক্রিপ্টো ব্যবসায় ট্রাম্পের বিপুল আয় : স্বার্থের সংঘাতে নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে করা সমঝোতা চুক্তি থেকে বিপুল অর্থ আয় করেছেন। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের আর্থিক বিবরণীতে দেখা গেছে, ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো উদ্যোগ থেকে তিনি ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) ডলারের বেশি আয় করেছেন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি : ৬০ হাজার কোটি টাকার ঋণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নীতিগত (রেপো) সুদহার ১০ শতাংশেই রাখা হয়েছে। একই সঙ্গে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার বিশেষ