আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৬ রানে জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচেও দারুণ ব্যাটিং ও বোলিংয়ের সমন্বিত পারফরম্যান্সে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
এর আগে ২০০৫ সালে কার্ডিফে প্রথমবারের মতো ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল দল।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলে। দলের হয়ে মার্নাস লাবুশেন ৮৫ বলে ৩টি চারে অপরাজিত ৫৫ রান করেন। জেভিয়ার বার্টলেট ৪৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫২ রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নেন। তানভির ইসলাম শিকার করেন ২ উইকেট।
বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় ৪১ ওভারে ১৯২ রান। ইনিংসের দ্বিতীয় বলেই তানজিদ হাসান তামিম আউট হলেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৯৩ বলে ৮৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সৌম্য সরকার ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করেন। নাজমুল হোসেন শান্ত ৫৩ বলে ৫টি বাউন্ডারিতে ৪২ রান করে আউট হন। এরপর লিটন কুমার দাস ১৮ বলে ২১ রান এবং আগের ম্যাচের সেরা খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত ১৪ বলে ১৫ রান করে বিদায় নেন।
শেষ দিকে তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ষষ্ঠ উইকেটে ৪৯ বলে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়ে ৩৬ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। হৃদয় ৫৫ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৪০ রান করেন। মিরাজ ২২ বলে ১টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২২ রান করে দলের ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড