আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ জুন ২০২৬ শনিবার: চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই মাঠে নেমেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে তাঁর অনুপস্থিতির প্রভাব পড়েনি দলের খেলায়। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
এই জয়ের মাধ্যমে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ১৯৩০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে টানা দুটি ম্যাচ জয়ের কৃতিত্ব গড়েছে মরিসিও পচেত্তিনোর দল।
'ডি' গ্রুপে প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরুতেই ফোলারিন বালোগানের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেস, এতে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স ফ্রিম্যান। সতীর্থের ফ্রি-কিক থেকে সের্জিনো দেস্তের নেওয়া শট অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়ের পায়ে লেগে ওপরে উঠে গেলে হেডে বল জালে পাঠান তিনি।
মরিসিও পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্রের এই দাপুটে পারফরম্যান্স নকআউট পর্বকে ঘিরে দলটির প্রত্যাশা আরও বাড়িয়েছে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে, সমান দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। একটি করে ম্যাচ খেলেও এখনো কোনো পয়েন্ট পায়নি তুরস্ক ও প্যারাগুয়ে। এই গ্রুপে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে।
সংস্কার/ইএমই
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে গুয়াদালাহারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ-৩২ নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোলটি আসে ৫০তম মিনিটে। সতীর্থ লি গি-হিউকের সঙ্গে সংঘর্ষে
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৬-২৭ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ আগস্ট ২৫ বছর পর শীর্ষ লিগে ফেরা কোভেন্ট্রি সিটি এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের ম্যাচ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু হবে। মিকেল আর্তেতার অধীনে আর্সেনাল ২০০৪ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। নতুন
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একই দিনে চারটি ম্যাচে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে ২০২৬ বিশ্বকাপ। গতকাল অনুষ্ঠিত চার ম্যাচে মোট ২ লাখ ৮১ হাজার ২২৩ জন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেন। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে একই দিনে চার ম্যাচে সর্বোচ্চ ২ লাখ ৭৭
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন