আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ ফেব্রুয়ারী ২০২৬: অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন বইমেলা আয়োজন নিয়ে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি জানান। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপদেষ্টা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়ায় ৫৫ শতাংশ ছাড়ের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে স্টল ভাড়ার টাকা বাংলা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত জমাকৃত অর্থ বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।
সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংস্কার/ইএমই
বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘নেপাল উৎসব’। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। রোববার বিকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে
ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পর অনুষ্ঠানটির গান, নাটক ও বিভিন্ন পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক-ইউটিউবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ায়। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের
বাঙালির আবেগ ও উচ্ছ্বাসের অমর একুশে বইমেলা আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে। শেষ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বহুল প্রতীক্ষিত ‘শিশুপ্রহর’। এ উপলক্ষে মেলায় ছিল পাপেট-শো, বায়োস্কোপ প্রদর্শন, পছন্দের বই দেখা ও কেনার সুযোগ, পাশাপাশি আবৃত্তি
রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান এবং অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। তিনি জানান, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় এবং শিক্ষা-গবেষণা ও