অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবিরণী প্রকাশ

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ ফেব্রুয়ারী ২০২৬অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারী ও তাদের স্ত্রীদের সম্পদবিবরণী মঙ্গলবার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, বেশির ভাগ উপদেষ্টার সম্পদে বড় ধরনের পরিবর্তন নেই; কারও কারও সম্পদ কমেছে, আবার কয়েকজনের স্ত্রীর সম্পদ স্বামীর চেয়ে বেশি।

শীর্ষ সম্পদশালী উপদেষ্টাদের মধ্যেরয়েছে বাণিজ্য উপদেষ্টা ও আকিজ-বশির গ্রুপের কর্ণধার শেখ বশিরউদ্দীনের, ৯১ কোটি ৬৫ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার সম্পদ প্রায় ৫৫ কোটি টাকা (৪৬ লাখ মার্কিন ডলার), যার বড় অংশ বিদেশে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সম্পদ প্রায় ১৬ কোটি টাকা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। তার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ আগের অর্থবছরের ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা থেকে কমে বর্তমানে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকায় দাঁড়িয়েছে।

আলোচিত ও তুলনামূলক কম সম্পদশালীদের মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ ২০২৪-২৫ অর্থবছরে ১৫ লাখ টাকা। এর আগে তার টিআইএন ছিল না; এবারই প্রথম তিনি আয়কর রিটার্ন জমা দেন। সাবেক তথ্য উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মাহফুজ আলমের সম্পদ ১২ লাখ ৭৬ হাজার টাকা। অধ্যাপক ড. আসিফ নজরুলের সম্পদ ১ কোটি ৬০ লাখ টাকা। তবে তার স্ত্রী শীলা আহমেদের সম্পদ প্রায় আড়াই কোটি টাকা।

যাদের সম্পদ বেড়েছে তাদের মধ্যে রেয়েছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ ১ কোটি ৪০ লাখ টাকা থেকে বেড়ে প্রায় ৩ কোটি টাকা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও তার স্ত্রীর সম্পদ বেড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমের সম্পদ কিছুটা বেড়েছে। জ্বালানি ও রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সম্পদ ৬ কোটি ৪৭ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে। তার স্ত্রী দিলরুবা কবিরের সম্পদ বেড়েছে ১০ লাখ টাকা। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের সম্পদ প্রায় ২৫ লাখ টাকা বেড়েছে, যদিও তার বিদেশি সম্পদের তথ্য প্রকাশিত হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সম্পদ বেড়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সম্পদ কিছুটা বেড়েছে, তবে তার স্ত্রীর সম্পদ কমেছে।

যাদের সম্পদ কমেছে তাদের মধ্যে রেয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের স্ত্রী জাহান আরা সিদ্দিকের সম্পদ কমে ৩ কোটি ৬৬ লাখ টাকা হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ ২ কোটি ২৫ লাখ টাকা থেকে কমে ১ কোটি ১২ লাখ টাকায় নেমেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও তার স্ত্রীর সম্পদ কমেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের স্বামী কে আসাদুজ্জামানের সম্পদও কমেছে।

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানের সম্পদ ২ কোটি ৫৩ লাখ টাকা। তার স্থাবর সম্পদের মূল্য এক বছর আগে ১ লাখ ৫ হাজার টাকা থাকলেও এ বছর আয়কর রিটার্নে তা ১ কোটি ৪২ লাখ টাকা দেখানো হয়েছে। তার স্ত্রী সায়রা রহমান (যুক্তরাজ্যের নাগরিক) ৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি সম্পদের মালিক। সমাজকল্যাণ ও নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সম্পদ ১১ কোটি টাকা, যা তার স্বামীর চেয়ে বেশি। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সম্পদ ১ কোটি ১৪ লাখ টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সম্পদ ১ কোটি টাকা; তার স্বামী ফরহাদ মজহারের সম্পদ ১ কোটি ১০ লাখ টাকা।

প্রকাশিত তালিকায় সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম নেই। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সম্পদের তথ্যও উল্লেখ নেই; দায়িত্ব পালনকালে তিনি সরকারি সুবিধা নেন নি এবং বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী হিসেবে যোগ দেওয়ায় তার সম্পদবিবরণীও প্রকাশ করা হয় নি।

এদিকে সরকারের শেষ সময়ে সম্পদবিবরণী প্রকাশ নিয়ে উষ্মা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দায়িত্বের শুরুতেই সম্পদবিবরণী প্রকাশ করা উচিত ছিল; শেষ সময়ে প্রকাশ করাকে তিনি প্রহসনের নামান্তর বলে মন্তব্য করেন।

প্রেস সচিবের ফেসবুক পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্যক্তিগত সম্পদের বিবরণ দিয়েছেন। তিনি জানান, ঢাকার শাহীনবাগে একটি ও দনিয়ায় পৈতৃকসূত্রে পাওয়া একটি ফ্ল্যাট রয়েছে। তিনি ও তার স্ত্রী ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক। ব্যাংকে রয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা, যা তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি থেকে গ্র্যাচুইটি হিসেবে পেয়েছেন। এছাড়া মাগুরায় ৪০ শতাংশ কৃষিজমি রয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

১৩ কোটি টাকা আত্মসাৎ : অকার্যকর যন্ত্রে ভরপুর ডাক বিভাগের সেন্টার

ডাক বিভাগে অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ যেন থামছেই না। একের পর এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে দায়মুক্তির সংস্কৃতি। ফলে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে নতুন নতুন পদ্ধতিতে অর্থ লুটপাটের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

দিনমজুরের ছেলে থেকে সম্পদের পাহাড় : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার বাবুর্চি

দিনমজুরের সন্তান মো. বাবুল মিয়া, যিনি একসময় কাঁচাবাজারে কুলি ও পরে ভাতের হোটেলে রান্নার কাজ করতেন, বর্তমানে বিপুল সম্পদের মালিক, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। জানা যায়, প্রায় এক যুগ আগে ঢাকার ফার্মগেটের

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে উদ্বেগ : উচ্ছেদের দাবি

ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল এখন নগরবাসীর জন্য বড় উদ্বেগ ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ট্রাফিক জট, সড়ক নিরাপত্তা ঝুঁকি, বিদ্যুৎ চুরি এবং অনিয়ন্ত্রিত নগর ব্যবস্থাপনার কারণে এই যানবাহন উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে। রাজধানীর অলিগলি, আবাসিক এলাকা ও সংযোগ সড়কে

ব্যক্তিগত কারণে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তার পক্ষে দায়িত্ব