আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ মে ২০২৬ বৃহস্পতিবার: পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হবে।
আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরে সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও নিরাপত্তা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুসারে সিএএ কার্যকর করা হচ্ছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের ১৪ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকার ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
শুভেন্দু অধিকারী বলেন, সিএএ অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নির্ধারিত সময়সীমার মধ্যে ভারতে এলে তারা আইনি সুরক্ষা পাবেন। তবে নির্ধারিত সময়ের পর যারা প্রবেশ করবেন, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ প্রক্রিয়াকে “ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট” হিসেবে উল্লেখ করেন।
রাজ্য প্রশাসনের সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী থানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্য পুলিশ ও বিএসএফের মধ্যে সমন্বয় আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এতে রাজ্য ও দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
তবে এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীদের একাংশ এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত বলে সমালোচনা করেছে। অন্যদিকে সমর্থকদের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ধর্মীয় নিপীড়নের কারণে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা নির্দিষ্ট কিছু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নাগরিকত্বের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। বর্তমানে সেই নীতির বাস্তবায়ন ঘিরেই নতুন প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
সংস্কার/ইএমই
আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের
ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,
স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও