আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ জুন ২০২৬ রবিবার: অনলাইন জুয়া, হুন্ডি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন আর্থিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় ডিস্ট্রিবিউটরদের নিয়ে চারটি মতবিনিময় সভা আয়োজন করেছে বিকাশ।
মাঠপর্যায়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত আর্থিক লেনদেন নিশ্চিত করতে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, রিজিওনাল সেলস টিম, ফিল্ড ফোর্সসহ প্রায় ১৬ হাজার মাঠকর্মীকে পর্যায়ক্রমে সচেতনতামূলক প্রশিক্ষণের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
সভায় বিকাশের হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস ইরফানুল হক এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায় সঠিক তথ্য যাচাই, অর্থের উৎস সম্পর্কে সচেতনতা, সন্দেহজনক লেনদেন দ্রুত রিপোর্ট করা, নিয়মিত তথ্য হালনাগাদ, কর্মকর্তাদের নিবিড় তদারকি, নন-কমপ্লায়েন্ট এজেন্ট ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রতিষ্ঠানের ক্লাস্টার বিজনেস হেড, রিজিওনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজাররাও উপস্থিত ছিলেন।
দেশজুড়ে বিকাশের প্রায় ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্ট নিয়ে গড়ে ওঠা নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনা করে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলো। তারা এজেন্টদের ব্যবসা তদারকির পাশাপাশি প্রশিক্ষণ, লেনদেনের সঠিকতা, প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহকসেবার মান উন্নয়নে নিয়মিত সহায়তা দিয়ে থাকে।
মতবিনিময় সভায় অংশ নেওয়া ডিস্ট্রিবিউটররা জানান, কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার মাধ্যমে তারা ঝুঁকি কমাতে সক্ষম হয়েছেন। তারা আরও বলেন, এ বিষয়ে বিকাশের নেওয়া বিভিন্ন উদ্যোগ ব্যবসা পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখছে। সভায় অনলাইন জুয়া, হুন্ডি ও মানি লন্ডারিং প্রতিরোধে নজরদারি বাড়ানো, সময়মতো রিপোর্টিং এবং সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা