বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙা আমাদের দেশে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর কারণ সবারই কমবেশী জানা। এটা বন্ধ করতে আমাদের নতুন প্রযুক্তিতে বাঁধ নির্মাণ করতে হবে। বাঁধ তৈরীর আগে বাঁধের মাঝখানে দৈর্ঘ্য বরাবর ৩৬ ইঞ্চি অথবা ৪৮ ইঞ্চি অথবা প্রয়োজনীয় পুরুত্বের এবং প্রায় বাঁধের উচ্চতা পর্যন্ত সোজা অথবা ঢেউখেলানো/আঁকাবাঁকা পাকা দেয়াল (নিচের অংশ ঢালাইসহ) তৈরী করে নিতে হবে। খরচ কমানোর জন্য দেয়াল এবং এর পিলারসমূহ ওপর থেকে নিচ পর্যন্ত ঢালুও হতে পারে অথবা ওপরের অর্ধেক অংশ কম পুরুত্বের হতে পারে। পরে এই দেয়ালের দু’ই পাশে মাটি ফেলে দেয়ালটি ঢেকে দিয়ে প্রয়োজনীয় প্রস্তের ও উচ্চতার বাঁধ তৈরী করলে (নদীভাঙন ব্যতীত) ইঁদুর বা মানুষ সহজে বাঁধ নষ্ট করতে পারবে না।
বিস্তারিতঅবিশ্বাস্য হলেও সত্য, ঢাকা মহানগরে কার্যকর ইয়েলো ক্যাব বা ট্যাক্সি সার্ভিস নেই। স্বচ্ছন্দে যাতায়াতের জন্য নগরবাসীকে সিএনজি নামে পরিচিত থ্রি হুইলারের ওপর নির্ভর করতে হয়। এই নির্ভরতার কারণে সিএনজি চালিত অটোরিকশা চালকেরাও যাত্রীদের কাছ থেকে তিন-চার গুণ বেশী ভাড়া আদায় করছেন; যদিও তাঁদের মিটারে ভাড়া আদায়ের কথা। জানা গেছে, এখন একটি সিএনজি নামাতে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়; যদিও একটি সিএনজির দাম প্রায় চার লাখ টাকা! যাত্রীদের কাছ থেকে তিন থেকে চার গুণ বেশী ভাড়া আদায় করে এই অতিরিক্ত খরচ উশুল করা হয়। সরকার জঙ্গির মতো কঠিন সমস্যার সমাধান
বিস্তারিতদীর্ঘ দিন নিয়োগপ্রক্রিয়া বন্ধ থাকার পর এনটিআরসিএ সারা দেশে একযোগে প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে নিবন্ধিতদের কাছে দরখাস্তের আহŸান করেছে। এ ৪০ হাজার পদের বিপরীতে ৩১ লাখ আবেদন জমা পড়েছে। ৪০ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া করেছে এনটিআরসিএ। ‘ত্র“টিযুক্ত’ পদের ব্যাপারে সম্পূর্ণ দায়ভার এনটিআরসিএ কর্তৃপক্ষের। তা আবেদনকারীর ওপর বর্তাবে কেন? যাকে যেখানে যে পদে নিয়োগ দেয়া হয়েছে, সেই পদে তাকে যোগদান করতে হবে। নিয়োগের জন্য সুপারিশ পাওয়া একজন আবেদনকারীর কাছে এটাই কাম্য। সেই নিয়োগ যেহেতু এনটিআরসিএ দিয়েছে সে ব্যাপারে ‘ভুলত্রুটি’র প্রশ্নই আসে না। এনটিআরসিএ নিয়োগ দিয়েছে বলে বেতনসহ সব সুযোগ-সুবিধা পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে না। যে পদে বেতন হবে না,
বিস্তারিতশিক্ষাকে আকর্ষণীয় করতে ডিজিটাল শিক্ষা কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কনটেন্টসমূহ শ্রেণীকক্ষে ব্যবহারের মাধ্যমে পাঠ্য বিষয় সহজ, আকর্ষণীয় ও আনন্দদায়ক হয়েছে। সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশে মাল্টিমিডিয়া ক্লাস তৈরীর ওপর গুরুত্ব দিয়েছে। আইসিটি শিক্ষা শিক্ষার্থীদের আগামী দিনের জন্য উপযুক্ত করে তুলবে। অথচ দক্ষ শিক্ষক না থাকার কারণে মাল্টিমিডিয়া পদ্ধতিতে ক্লাস সঠিকভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে অনিয়ম ও দুর্নীতি শিক্ষাকে গ্রাস করছে। প্রতিদিন অন্তত ছয়টি বিষয়ে মাল্টিমিডিয়া ক্লাস বাধ্যতামূলক হলেও বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে ক্লাস হচ্ছে না।
বিস্তারিতকরোনার প্রকোপ যখন বিশ্বের অন্যান্য দেশ ছাড়িয়ে বাংলাদেশে হানা দিয়েছে তখনো বিষয়টার গভীরতা বুঝে উঠতে পারিনি।
বিস্তারিতদেশের অবস্থা আজ এমন অবস্থানে দাঁড়িয়েছে যে কিছুদিন পরপরই খবরের কাগজ উল্টালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যার খবর মিলে। এ ব্যাপারটি এতবেশি ঘটছে যে, আত্মহত্যার খবরগুলো আমাদের নিকটও স্বাভাবিক হ
বিস্তারিতন্যায় ও সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে গণমাধ্যম। সত্য প্রকাশে নির্ভীক ও জাগ্র
বিস্তারিতরাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই ৭৫৩ একরের ক্যাম্পাসকে বলা হয় ‘প্রাচ্যের ক্যামব্রিজ’। বাংলাদেশের প্রথম স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ক্যাম্পাস বলেও দাবি করে রাবি প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের নানান সেক্টরে রয়েছে অসম্পূর্ণতা। এর মধ্যে অন্যতম হলো নিচ তলাতে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট না থাকা।
বিস্তারিতব্যাপক ঋণ জালিয়াতির মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এস আলম গ্রুপ। গুঞ্জন উঠেছে যে, এই সব ঋণ কেলেংকারীর পিছনে সাবেক সরকারের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিরা জড়িত। এস আলম এখন স্বপরিবারে বিদেশে পলাতক। এস আলম গ্রুপের সবগুলো ব্যাংকে তারল্য ঘাটতি। গ্রাহকদের টাকা দিতে পারছেন না কোনো ব্যাংক।
বিস্তারিতঢাকার দোহারে সাবেক রতন চত্বরে স্থাপিত মূর্তিটি ভেঙে রাস্তার উপর রাখা হয়। এক মাস অতিক্রম হলেও এখন পর্যন্ত সেই মূর্তিটার ভাঙা অংশ প্রধান সড়ক থেকে অপসারণ করা হয়নি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, মোটরসাইকেল, রিকশা, ইজিবাইক ও অন্যান্য যানবাহন চলাচল করে।
বিস্তারিতইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি হলের মধ্যে খালেদা জিয়া হল অন্যতম। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। হলটি পুরাতন হওয়ায় এখানে মাঝে মাঝে বৈদ্যুতিক শর্ট সার্কিটসহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলেও কর্তৃপক্ষের জোরালো কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।
বিস্তারিত