অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই চেয়ারম্যান গওহর খান

ছবি : ইন্টারনেট

সংস্কার ৯ ডিসেম্বর ২০২৫: পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কখনই মাইনাস হতে পারেন না বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,ইমরান খান এখনও পাকিস্তানের জনগণের সমর্থিত একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা। ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে জিও নিউজকে তিনি বলেন,পিটিআই প্রতিষ্ঠাতা এমন নেতা নন,যাকে মাইনাস করার কথা কেউ ভাবতেও পারে।

এসময় তিনি রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিক ও ইতিবাচক মনোভাব নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানান। পাশাপাশি কর্তৃপক্ষের কাছে ইমরান খান,বুশরা বিবি এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ জানান। গওহর বলেন,বৈঠকের আয়োজন করুন,নেতিবাচক আলোচনার বদলে ভালো কিছু বেরিয়ে আসতে দেখবেন।

চলমান রাজনৈতিক ভাষ্য ও সংবাদ সম্মেলনের সমালোচনা করে তিনি বলেন,এখন যে আলোচনা চলছে তা কেবল পাকিস্তানের শত্রুদের খুশি করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন,তারা এ পরিস্থিতিতে নিশ্চিন্ত থাকতে পারেন না। তিনি আরও বলেন,জনগণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে,কিন্তু বর্তমান বিভ্রান্তিকর অবস্থায় মানুষ আশা হারাচ্ছে।

গত সপ্তাহ থেকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। কারণ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ইমরান খানের তীব্র সমালোচনা করেন। তিনি ইমরান খানকে সাবেক প্রধানমন্ত্রী হলেও মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন।

এরপর সরকারের কয়েকজন মন্ত্রী পিটিআইয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, কোনো আলোচনা হলে তা ইমরান খান ছাড়া হতে হবে। তথ্যসূত্র: ডন

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান