অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মহাকাশের লেন্সে ধারণ করা হলো পবিত্র কাবা শরীফের ছবি

ছবি : ইন্টারনেট

সংস্কার ০৫ ডিসেম্বর ২০২৫: মহাকাশ থেকে ধারণ করা সউদী আরবের পবিত্র মক্কা নগরীর এক চমৎকার আলোকিত দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচু থেকে তোলা এই ছবিতে কাবা শরীফকে এক উজ্জ্বল আলোর বিন্দুর মতো দেখা গেছে, যা বিশ্বব্যাপী মানুষের দৃষ্টি কেড়েছে। নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ফিরে এসে তার এক্স অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন। সেখানে তিনি উল্লেখ করেন মক্কার কক্ষপথীয় দৃশ্য মধ্যখানে যে আলোকিত পয়েন্টটি নজর কাড়ছে, সেটাই কাবা। মহাকাশ থেকেও তা স্পষ্টভাবে দেখা যায়। শিল্পীমনা এই মহাকাশচারী তার চতুর্থ মহাকাশ যাত্রায় উচ্চক্ষমতাসম্পন্ন নিক্কন ক্যামেরায় ছবিটি ধারণ করেন।

ছবিটিতে পাহাড়ঘেরা উপত্যকার ভেতর বিস্তৃত মক্কা নগরী এবং কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদুল হারামের বিশাল কাঠামো এক অনন্যভাবে ফুটে উঠেছে। কালো কিসওয়ায় আবৃত কাবা ঘরটি অবিরাম আলোকসজ্জার কারণে মহাশূন্য থেকেও উজ্জ্বল বিন্দুর মতো প্রতীয়মান হয়েছে। রাতের অন্ধকারে মক্কার শহর যেমন আলোক দূষণের ফলে জ্বলজ্বলে আলোয় ভেসে ওঠে, তেমনি লক্ষাধিক এলইডি ও সোডিয়াম বাতির আলোকরেখাও ছবিতে দৃশ্যমান হয়।

মসজিদুল হারামে ২৪ ঘণ্টা আলোকসজ্জা থাকার কারণে কাবার চারপাশের পুরো অঞ্চল মহাকাশ থেকেও আলোকময় দেখা যায়। ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার গতিতে আরব উপদ্বীপ অতিক্রম করার সময় পেটিট দীর্ঘ এক্সপোজার ব্যবহার করে এই চিত্রের সূক্ষ্মতা ফুটিয়ে তুলেছেন। এমনকি পাহাড়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে ছুটে যাওয়া সড়কও স্পষ্টভাবে ধরা পড়েছে ছবির ফ্রেমে। বিশ্বের নগরীর আলো এবং মহাজাগতিক বিস্ময়কে ক্যামেরায় বন্দী করার জন্য পরিচিত ডন পেটিট বরাবরই পৃথিবীর সৌন্দর্য তুলে ধরতে মানুষকে অনুপ্রাণিত করেন। তার সর্বশেষ এই কাজটি যেন জানিয়ে দেয় মানবতার আধ্যাত্মিক নিদর্শনগুলো নক্ষত্রখচিত আকাশের নিচেও সমানভাবে দীপ্তিমান হয়ে থাকে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান