অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

টঙ্গীর জোড় ইজতেমায় লাখো মুসল্লির প্রার্থনায় মুখর পুরো ময়দান

ছবি : সংগৃহীত

সংস্কার ০২ ডিসেম্বর ২০২৫: গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড় জুড়ে পাঁচ দিনের দীর্ঘ ধারাবাহিক কর্মসূচি শেষ হলো এক হৃদয়ছোঁয়া মোনাজাতের মধ্য দিয়ে, যেখানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের উদ্যোগে আয়োজিত পুরানাদের জোড় ইজতেমা আনুষ্ঠানিক পরিসমাপ্তি পায়। মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ সকাল থেকে ঢাকা, গাজীপুরসহ আশপাশ এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ ইজতেমা মাঠে জড়ো হতে থাকেন। আনুমানিক আড়াই লক্ষাধিক মুসল্লি চূড়ান্ত দোয়া মাহফিলে অংশ নেন। মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। পুরো টঙ্গী ময়দান তখন আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। আবেগঘন পরিবেশে কান্নার স্রোত বয়ে যায় মাঠজুড়ে। এ বছরের জোড় ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এবারের ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি অতিথি অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, শাদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। তিনি আরও জানান, ইজতেমা চলাকালে ৬ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

দোয়া শেষে কয়েক হাজার এক চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠেয় খুরুযের জোড়ের প্রস্তুতি নিতে আল্লাহর পথে রওনা হয়ে যান। অন্য মুসল্লিরা নিজেদের মহল্লায় ফিরে যান মোকামি দায়িত্ব ও আগামীর জোড় কার্যক্রম এগিয়ে নিতে। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের পর টঙ্গীর বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান