আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ ফেব্রুয়ারী ২০২৬: শিক্ষা ও নতুন প্রযুক্তির সমন্বয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। বুধবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে তিনি এ কথা বলেন।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ৪,০২০ শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেন। এর মধ্যে ৩,৩৯১ জন স্নাতক এবং ৬২৯ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বপূর্ণ ফলের জন্য পাঁচজন শিক্ষার্থী চ্যান্সেলর্স গোল্ড মেডেল, চারজন চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিনজন ভাইস-চ্যান্সেলর্স গোল্ড মেডেল পান।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা এমন এক দ্রুত পরিবর্তনশীল ও উদ্ভাবনী বিশ্বে প্রবেশ করছে, যেখানে নৈতিকতা ও বিবেক ডিগ্রির চেয়েও গুরুত্বপূর্ণ। শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ে ড্যাফোডিল যে অগ্রগতি অর্জন করেছে, তা জাতীয় উন্নয়নের জন্য তাৎপর্যপূর্ণ।
সমাবর্তন বক্তা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, গুণগত মান ও উদ্ভাবন বাড়াতে হবে, যাতে দেশ মধ্য-আয়ের ফাঁদে আটকে না যায়। তিনি ড্যাফোডিলে গবেষণা ও বাস্তবভিত্তিক উদ্ভাবনের অগ্রগতির প্রশংসা করেন এবং জলবায়ু সহনশীল কৃষি, ফিনটেক ও টেকসই নগর পরিকল্পনার মতো গবেষণাকে দেশের বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে উল্লেখ করেন।
ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, সমাবর্তন শুধু সনদ গ্রহণের দিন নয়, এটি জীবনের দায়িত্ব নেওয়ার দিন। ড্যাফোডিল কখনোই শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হলো এর গ্র্যাজুয়েটরা। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, এই সমাবর্তন শিক্ষাজীবনের একটি অধ্যায়ের শেষ হলেও বাস্তব জীবনের শুরু। ড্যাফোডিলের শিক্ষা, এমপ্লয়াবিলিটি ৩৬০ ফ্রেমওয়ার্ক এবং স্মার্ট সিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করেছে।
সমাবর্তনের ভ্যালিডিক্টোরিয়ান মোছা. স্বপ্নীল আক্তার নূ বলেন, ড্যাফোডিলের শিক্ষা ও অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি গ্র্যাজুয়েটদের সাহসের সঙ্গে স্বপ্ন দেখা, সততার সঙ্গে কাজ করা এবং ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান। চ্যান্সেলর্স গোল্ড মেডেল পান মোছা. স্বপ্নীল আক্তার নূ, মোছা. জাকিয়া আক্তার, সৌরভ গারদিয়া, আরিফুল রহমান ও মুনতাসির সরকার। চেয়ারম্যান গোল্ড মেডেল পান আনজির রহমান খান, মো. তুহিন ইসলাম এবং মো. আবু বকর সিদ্দিক (দুইজন)। ভাইস-চ্যান্সেলর্স গোল্ড মেডেল পান শাহরিয়ার শহীদ, বায়েজিদ চৌধুরী ও হালিমা আক্তার।
সংস্কার/ইএমই
সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়