অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হাইকোর্টের আদেশে শাবিপ্রবির শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ জানুয়ারী ২০২৬: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামীকাল অনুষ্ঠেয় শাকসু নির্বাচন আর হচ্ছে না। সোমবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আদেশের পর ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের জানান, শাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া অনুমোদন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে না। চার সপ্তাহ পর যে কোনো দিন নির্বাচন আয়োজন করা যেতে পারে।

এর আগে শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রোববার ১৮ জানুয়ারি ২০২৬ হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী এই রিট করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রিট আবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সে অবস্থায় শাকসু নির্বাচন আয়োজন আইনসংগত নয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পুল গঠনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী এই তালিকা থেকে শিক্ষক নিয়োগ দিতে প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে। রোববার ১২ এপ্রিল ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের

বোর্ড পরীক্ষায় বড় পরিবর্তনের ভাবনা : পুনর্মূল্যায়ন ও ফেল এ সীমিত সুযোগ

বাংলাদেশ সরকার পাবলিক পরীক্ষাব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বর্তমান পদ্ধতি বদলে পুনর্মূল্যায়ন চালু করা এবং কোনো বিষয়ে ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ সীমিত করা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার হলে

ক্রীড়া প্রতিযোগিতা না করায় ৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি

ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হওয়ায় তাদের সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির শারীরিক শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী

চবি ক্যাম্পাসে আবারও কিং কোবরা উদ্ধার : ১২ ফুট লম্বা বিষধর সাপ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। রোববার ১২ এপ্রিল ২০২৬ বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক্সটেনশন এলাকা থেকে সাপটি উদ্ধার করে স্নেক অ্যান্ড