আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ মে ২০২৬ সোমবার: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে কাতার। কয়েক দশক ধরে হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলা দেশটির জ্বালানি রপ্তানি এখন কার্যত স্থবির হয়ে পড়েছে।
হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং কাতারের জ্বালানি অবকাঠামোয় ইরানের হামলার কারণে দুই মাসের বেশি সময় ধরে গ্যাস রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। এতে গ্যাসনির্ভর কাতারের অর্থনীতিতে চাপ দ্রুত বাড়ছে।
দেশটির প্রধান শিল্পাঞ্চল রাস লাফানে গ্যাস উৎপাদন ও রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একই সঙ্গে দোহার দক্ষিণে হামাদ বন্দরেও কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। পণ্য ওঠানামার কাজ বন্ধ থাকায় বন্দরের ক্রেনগুলো অলস পড়ে রয়েছে।
এ পরিস্থিতির প্রভাব পড়েছে কাতারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনাতেও। আঞ্চলিক অস্থিতিশীলতা ও ভ্রমণ সতর্কতার কারণে আন্তর্জাতিক পর্যটক সংখ্যা কমে গেছে। রাজধানী দোহায় হোটেল, শপিংমল ও বিলাসবহুল দোকানগুলোতে দর্শনার্থীর উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বহুজাতিক অনেক প্রতিষ্ঠানও অঞ্চলটিতে তাদের কার্যক্রম সীমিত করছে।
যুদ্ধ শুরুর আগে কাতার ২০২৭ সালের মধ্যে বার্ষিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন ৭ কোটি ৭০ লাখ টন থেকে বাড়িয়ে ১২ কোটি ৬০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছিল। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাস লাফানের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন সক্ষমতা প্রায় ১৭ শতাংশ কমে গেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দ্রুত খুলে গেলেও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুরোপুরি মেরামত করতে কয়েক বছর সময় লাগতে পারে। রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জিও ইতোমধ্যে কয়েকশ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আশঙ্কা, চলতি বছরে কাতারের অর্থনীতি ৮ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে।
মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স-এর গবেষক ফ্রেডেরিক স্নাইডার বলেন, কাতারের অর্থনৈতিক কৌশল বিদেশি বিনিয়োগ, প্রবাসী শ্রমিক এবং স্থিতিশীলতার ভাবমূর্তির ওপর নির্ভরশীল ছিল।
এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হেলাল বলেন, জ্বালানি সম্পদের কারণেই কাতারের বর্তমান অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। তাই দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট দেশটিকে কঠিন আর্থিক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কাতারের হাতে বড় অঙ্কের বৈদেশিক রিজার্ভ ও শক্তিশালী সার্বভৌম সম্পদ তহবিল থাকলেও দীর্ঘস্থায়ী অচলাবস্থা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।
সংস্কার/ইএমই
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শুরু হয়েছে। চার মাস পর আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক হাজার শোকাহত মানুষ অংশ নিয়ে ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন। এই
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন ও শেষবিদায়ের সাত দিনের কর্মসূচি শুক্রবার থেকে তেহরানে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস তার দাফন বিলম্বিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আ
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রযুক্তিগত বা কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তবে দুই দেশের শীর্ষ কূটনীতিক বা মধ্যস্থতাকারীরা এখনই সরাসরি মুখোমুখি বৈঠকে বসছেন না। আল জাজিরার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে
ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো স্বাধীন দ্বি-রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের চলমান