অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হজ ও ওমরাহ মৌসুমের নতুন সময়সূচি প্রকাশ করল সৌদি আরব

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ মে ২০২৬ রবিবার: আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে নতুন ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে হজ ও ওমরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ, ভিসা কার্যক্রম এবং যাত্রী প্রবেশের সময়সূচি তুলে ধরা হয়েছে।

নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে আবার ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এছাড়া ১ জুন থেকে মক্কায় প্রবেশ ও নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যুর কার্যক্রমও পুনরায় চালু হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমের জন্য ২০২৬ সালের ১ সেপ্টেম্বর হবে ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ। আর ২৩ সেপ্টেম্বর হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ দিন। ওমরাহ যাত্রীদের দেশ ত্যাগের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৭ এপ্রিল।

এদিকে চলতি হজ মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে সৌদি আরব। ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার কার্যক্রমও আজ রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্যালেন্ডারে আরও উল্লেখ করা হয়েছে, ১১ মে বিদেশি এজেন্টদের জন্য সেবা চালু করা হয় এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্নের কার্যক্রম শুরু হয়। পরদিন ১২ মে ওমরাহ কোম্পানি ও সেবাগ্রহীতাদের মধ্যে আনুষ্ঠানিক ইলেকট্রনিক চুক্তি সেবা চালু করা হয়। এ সেবার আওতায় প্রতিবন্ধী ও ঐতিহ্য সংশ্লিষ্ট বিশেষ সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চার মাস পর খামেনির রাষ্ট্রীয় বিদায় : তেহরানে প্রতিশোধের স্লোগান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শুরু হয়েছে। চার মাস পর আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক হাজার শোকাহত মানুষ অংশ নিয়ে ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন। এই

শতাধিক দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ইরানে খামেনির জানাজা হবে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন ও শেষবিদায়ের সাত দিনের কর্মসূচি শুক্রবার থেকে তেহরানে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস তার দাফন বিলম্বিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আ

দোহায় শীর্ষ কূটনীতিকদের পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রযুক্তিগত বা কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তবে দুই দেশের শীর্ষ কূটনীতিক বা মধ্যস্থতাকারীরা এখনই সরাসরি মুখোমুখি বৈঠকে বসছেন না। আল জাজিরার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে

ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান এরদোয়ানের

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো স্বাধীন দ্বি-রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের চলমান